মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শ্যামনগর প্রেসক্লাবের সভাপতির উপর হা ম লা র প্র তি বা দে মানববন্ধন, গ্রে প্তা র-২ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এমপির পরিদর্শন, কর্মকর্তাদের সঙ্গে মতবিনিমে নানান সমস্যা সমাধানের আশ্বাস   যানজট নিরসনে সাতক্ষীরার ট্রাফিক পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার শ্যামনগর-এ ‘জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন’ শীর্ষক সংবাদ সম্মেলন তালার উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দূ র্বৃ ত্ত দে র আ গু ন, রাতেই ঘটনাস্থলে পুলিশ দেবহাটার সখিপুরে জলবদ্ধতা সমস্যা পরিদর্শনে ইউএনও সাংবাদিক সামিউল মনিরের উপর দূ র্বৃ ত্ত দে র হা ম লা সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নি ন্দা ও প্র তি বা দ তালায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জ রি মা না শিক্ষা প্রতিষ্ঠানে ৯০ কোটি টা কা আ ত্ম সা ৎ: কা ঠ গ ড়া য় সাতক্ষীরার ২৫ প্রতিষ্ঠান

দীর্ঘশ্বাস? -কবি তানভীর আহমেদ 

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক ✅
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে

দীর্ঘশ্বাস? -কবি তানভীর আহমেদ 

হ্যাঁ, প্রতিটা ক্ষণেই,
যেনো ধুলোয় ভরা পুরোনো ট্রেনের কামরা,
যেখানে ঘুম আসে না,
কিন্তু জানালার বাইরে ঝুলে থাকে
চাঁদ, অর্ধেক কাটা,
দাগ-ঝাপসা।

প্রাপ্তি আসে—
খুব নির্লজ্জ ভিখিরির মতো,
মুখ তুলে দাঁড়ায় দরজায়,
আমি তার হাতে রুটি দিই,
সে কেঁদে ফেলে,
আমি তৃপ্ত হই না।

তৃপ্তি—
কী অদ্ভুত শব্দ!
তাকে খুঁজতে গেলে দেখি
আমার বুকের ভেতর হাঁসফাঁস করছে
অপরিচিত শ্বাস,
যেনো লাল শাড়ি পরা এক মেয়ে
নদীর পাড়ে এসে
শেষ পর্যন্ত জলে নামে না।

চাওয়া—
এমন এক ভিখিরি,
যার পেট কখনো ভরে না,
যার চোখে এক জীবনের সব প্রাপ্তি
তবু ফাঁকা,
খালি কালি-ছোপের মতো
মলিন কাগজে পড়ে থাকে।

তানভীর
২৭ সেপ্টেম্বর ২৫
খুলনা

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!