বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ডাঃ জাহিদ আলম অর্থোডনটিক্স স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল  সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় গৃহবধূকে পি টি য়ে হ ত্যা, হ ত্যা কা রি দে র গ্রে প্তা রে র দাবিতে এলাবাসীর মানববন্ধন তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম

নবায়নযোগ্য জ্বালানি অধিকার আদায়ের লক্ষ্যে সাতক্ষীরায় সুন্দরবন ফাউন্ডেশনের উদ্যোগে সাইকেল র‍্যালি

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে
অধিকার, কর্মসংস্থান, ন্যায়বিচার, গণতন্ত্র এবং একটি পরিপূর্ণ জীবনের জন্য গণহত্যা, ধ্বংস এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে অবস্থান নাও এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় নবায়নযোগ্য জ্বালানি অধিকার আদায়ের লক্ষ্যে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর ‘২৫) সকালে ধরিত্রী রক্ষায় আমরা(ধরা) এর সহযোগিতায় সুন্দরবন ফাউন্ডেশন ও আনন্দ সংস্থার আয়োজনে সাইকেল র‍্যালি করা হয়েছে।
মূল দাবি, জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমানো, কয়লা, তেল ও গ্যাসের পরিবর্তে সৌর, বায়ু, বায়োগ্যাস, জলবিদ্যুৎ ইত্যাদি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়ানো। সরকারি নীতি ও বিনিয়োগ বৃদ্ধি, নবায়নযোগ্য জ্বালানির গবেষণা, অবকাঠামো ও প্রযুক্তিতে বাজেট বরাদ্দ বাড়ানো। গ্রামীণ ও শহুরে এলাকায় সোলার হোম সিস্টেম, উইন্ড টারবাইন ইত্যাদি সহজলভ্য করা। সবার জন্য সাশ্রয়ী ও টেকসই বিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানিকে সহজলভ্য ও সাশ্রয়ী করে বিদ্যুৎ বঞ্চিত মানুষদের আলো দেওয়া। পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা, কার্বন নিঃসরণ কমানো। শিল্প ও বিদ্যুৎকেন্দ্রে সবুজ প্রযুক্তি ব্যবহার বাধ্যতামূলক করা। যুব সমাজ ও স্থানীয় সম্প্রদায়ের সম্পৃক্ততা, নবায়নযোগ্য জ্বালানি খাতে কর্মসংস্থান বৃদ্ধি।
ন্যায্য জ্বালানি রূপান্তর (Just Energy Transition)
জীবাশ্ম জ্বালানি খাত থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের সময় শ্রমিক ও ক্ষতিগ্রস্ত জনগণের অধিকার নিশ্চিত করতে হবে।
বিভিন্ন দাবি লেখা সম্বলিত ব্যানার ও প্লাকার্ড সহকারে শহরের তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় হতে একটি বর্ণাঢ্য সাইকেল র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সুন্দরবন ফাউন্ডেশনে গিয়ে শেষ হয়। সাইকেল র‍্যালির শুভ উদ্বোধন ঘোষণা করেন অধ্যাপক মোজাম্মেল হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান বাবলা, সুন্দরবন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আফজাল হোসেন, সুন্দরবন ফাউন্ডেশন এর প্রোগ্রাম অফিসার রোহিত কুমার দাস ও শারমিন সুলতানা, রফিকুল ইসলাম, তামিম হোসেন, হৃদয় মন্ডল, পূজা ঘোষ প্রমুখ। সাইকেল র‍্যালিতে সুন্দরবন ফাউন্ডেশনের সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!