শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ সাতক্ষীরায় চোর চক্রের হা ম লা র শি কা র গরু ব্যবসায়ি পলাশ, গ ণ ধো লা ই দিয়ে চোরকে পুলিশে সো প র্দ দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যরাতে দু র্বৃ ত্ত দে র দেওয়া আ গু নে দোকাঘর পু ড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষ তি তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সীমান্তে পতাকা বৈঠকে ১৫ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ 

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরা সীমান্তে পতাকা বৈঠকে ১৫ জন বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ। 
সোমবার (১৫ সেপ্টেম্বর ‘২৫) সন্ধ্যায় সাতক্ষীরা সদরের তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতের ১৪৩ বিএসএফ ব্যাটালিয়নের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের তলুইগাছা ক্যাম্প কমান্ডার আবুল কাশেম নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। 
বৈঠকে বিএসএফ জানিয়েছে, ১৫ জন বাংলাদেশি অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। রোববার (১৪ সেপ্টেম্বর ‘২৫) রাত ১০ টায় হাকিমপুর বিএসএফের টহলদল তাদেরকে আটক করে। তাদেরকে হস্তান্তর করা হলো। এদের মধ্যে ৮ জন নারী, ২ জন পুরুষ ও ৫ জন শিশু রয়েছে।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক পতাকা বৈঠকে ফেরতের বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে বিজিবি সদর থানায় ১৫ জনকে হস্তান্তর করেছে। এদের বাড়ি সাতক্ষীরা সদর, শ্যামনগর ও আশাশুনি উপজেলার বিভিন্ন গ্রামে। তিনি বলেন, এদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে পরবর্তীতে  হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, বিএসএফ এর আগে গত শনিবার ও রোববার ২৬ বাংলাদেশিকে পৃথক পতাকা বৈঠকে বিজিবির কাছে হস্তান্তর করেছিলো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!