শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ সাতক্ষীরায় চোর চক্রের হা ম লা র শি কা র গরু ব্যবসায়ি পলাশ, গ ণ ধো লা ই দিয়ে চোরকে পুলিশে সো প র্দ দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যরাতে দু র্বৃ ত্ত দে র দেওয়া আ গু নে দোকাঘর পু ড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষ তি তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

ভারতে আটক ১০ বাংলাদেশিকে সাতক্ষীরার বিজিবি’র নিকট হস্তান্তর

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৫ বার পড়া হয়েছে

১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। তাদেরকে ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত থেকে আটক। শুক্রবার (১২ সেপ্টেম্বর ‘২৫) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় তাঁদের হস্তান্তর করা হয়। তাঁদের মধ্যে তিনজন নারী, তিনজন পুরুষ ও চারজন শিশু।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে রাত সাড়ে নয়টার দিকে বিজিবি তাঁদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে।

আটককৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর থানার ঘোষালপুর গ্রামের মোঃ হচেন গাজীর ছেলে মোঃ মাহফুজ গাজী (২৯), রাঙ্গামাটির লংগদু থানার রসুলপুর গ্রামের মোঃ সোলায়মান গাজীর মেয়ে কদবানু বেগম (৪৬) ও মোঃ ইসমাইল গাজীর ছেলে ইসরাফিল হুসাইন (১৬)। বাগেরহাটের চিতলমারী থানার শৈলদাহ গ্রামের ভীষন নাথ বৈদ্যের ছেলে রিতা বৈদ্য (২৭) ও তরুন বিশ্বাসের ছেলে রাজ বিশ্বাস (১২), গাজীপুর জেলার টঙ্গী থানার দত্তপাড়া গ্রামের মোঃ আলী আকবরের ছেলে মোঃ আলী আশিক স্বাধীন (২৫), চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার বটতলা গ্রামের অমূল্য রঞ্জন দেবের ছেলে সোলান কান্তি দেব (৪৫), চন্দনাইশ থানার গাছবাড়িয়া গ্রামের বিনোদ বিহারী পালের মেয়ে বেবী রানী পাল (৩৪), সোলান কান্তি দেবের মেয়ে লক্ষী দেব (০৮) এবং সোলান কান্তি দেবের মেয়ে হারী প্রেম (০৬)।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিমুল হক বলেন, শুক্রবার দুপুর ১২টার দিকে ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার বশিরহাট মহকুমার হাকিমপুর চেকপোস্ট এলাকায় তাঁদের আটক করে বিএসএফ। পরে বিএসএফের আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার ও বিজিবি ৩৩ ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবুল কাশেমের নেতৃত্বে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আটক ব্যক্তিদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। যাচাই-বাছাই শেষে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!