বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাঃ জাহিদ আলম অর্থোপেডিক্সে স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল  সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় গৃহবধূকে পি টি য়ে হ ত্যা, হ ত্যা কা রি দে র গ্রে প্তা রে র দাবিতে এলাবাসীর মানববন্ধন তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম

মহান বিজয় দিবসে সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা

আব্দুর রহমান, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ ডিসেম্বর, ২০২০
  • ৫২৩ বার পড়া হয়েছে

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে বিজয় দিবসের আলোচনা সভায় জেলা শিক্ষা অফিসার ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে বক্তব্যে রাখেন সহকারী শিক্ষক মোঃ আবু সাঈদ, মোঃ আনিছুর রহমান, মোঃ আবুল খায়ের, মোঃ হাবিবুল্লাহ, দিপাসিন্ধু তরফদার, ফিরোজা আফরোজ, সুলতানা পারভীন, মোঃ শফিকুল ইসলাম, রবিউল ইসলাম, মমতাজ হোসেন প্রমুখ।

আলোচনা সভায় প্রধান শিক্ষক এসএম আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন। আমাদের সেই স্বাধীনতা ধরে রাখতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। বাংলাদেশের সার্থকতা সেখানেই, বঙ্গবন্ধুর যে উন্নত রাষ্ট্র গড়তে চেয়েছিলেন, আজকে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপপূরণের পথে দ্রুত গতিতে এগিয়ে চলছে।’ আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বিশ্বজিৎ মণ্ডল ও মোঃ আনিছুর রহমান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!