রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সাংবাদিক নেটওয়ার্কের ইফতার পার্টি অনুষ্ঠিত  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরায় ভ্যান চালকের হয়রানিমূলক মামলায় রেহাই পেতে সংবাদ সম্মেলন  দেবহাটায় ডেঙ্গ প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরায় ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা অভিযান

আশাশুনিতে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর সম্মেলন অনুষ্ঠিত

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরা আশাশুনিতে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির আশাশুনি উপজেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ‘২৫) দুপুরে সদর ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বিএনপির জাতীয় নির্বাহি কমিটির সদস্য ও সাতক্ষীরা-৩ আসনের মনোয়নয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ শহিদুল আলম।

বাংলাদশ পূজা উদযাপন ফ্রন্ট আশাশুনি উপজেলা শাখার আহবায়ক তুষার কান্তি বোষ এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখেন, সংগঠনটির সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক ও জজকোর্টের জিপি এড. অসীম কুমার মন্ডল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সংগঠনের যুগ্ম আহবায়ক ও জজকোর্টের এপিপি এডভোকেট সুনীল কুমার ঘোষ।

এসময় আরো বক্তব্যে রাখেন, আশাশুনি উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক মিলন কুমার ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফান্ডের সিনিয়র যুগ্ম আহবায়ক মিলন কুমার সরকার প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট আশাশুনি উপজেলা শাখার সদস্য সচিব প্রীতিষ রায়।

প্রধান অতিথি ডাঃ শহিদুল আলম এসময় বলেন, গত ৫ আগস্টের সময় যে সব ঘটনা গুলো ঘটলো এতে আমরা মর্মাহত হয়েছি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কোন ধরনের নির্যাতন যেন না হয়। এই পবিত্র দায়িত্ব আমাদের সবার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা আমরা সবাই আপনাদের পাশে আছি। আপনাদের যেকোন ধর্মীয় অনুষ্ঠান বা পূজা-পার্বণ যাতে নির্বিঘ্নে সম্পন হয়, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, শান্তি ও নিরাপত্তার জন্য আমরা আপনাদের পাশে আছি এবং আগামীতেও থাকবো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!