বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল দেবহাটায় এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের অসহায়দের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ সাতক্ষীরা সদরে ৫ হাজার ৭শ পরিবারের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করেছেন এমপি আব্দুল খালেক তালায় নি হ ত বিপ্লব কবিরের পরিবারে তারেক রহমানের ঈদ অনুদান গোপালগঞ্জে দুদকের মামলায় বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার  শ্যামনগরে এতিম ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণে ওয়ার্ড যুব ফোরাম শান্তি সংঘ একাডেমির  সাতক্ষীরায় ঘরে মিলল চিকিৎসক ও নৈশপ্রহরীর ঝু ল ন্ত ম র দে হ উপজেলা নির্বাচনে সাতক্ষীরায় জামায়াতের প্রার্থীদের নাম ঘোষণা ডাঃ জাহিদ আলম অর্থোডনটিক্স স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল 

তালায় এক কলাগাছে ধরেছে ৪৫টি মোচা!

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

অবিশ্বাস্য হলেও সত্য সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের মানিকহার গ্রামের একটি কলাগাছে ৪৫টি মোচা ধরেছে। মোচাসহ গাছটি একপলক দেখতে ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা। ঘটনাটি এখন গ্রামবাসীর মুখে মুখে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মানিকহার গ্রামের বাসিন্দা আব্দুস সামাদের ৩বিঘা জমির এক পাশে ৪কাঠা জমির উপর গড়ে তোলা কলা বাগানের একটি গাছে ৪৫টি মোচা ধরেছে। এখবর এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা এক নজর কলারমোচা গুলো দেখতে ভিড় জমাচ্ছেন। দুর-দুরান্ত থেকে আসা এসকল মানুষকে ছবি তোলা ও ভিডিও নিতে ব্যস্ত দেখা যাচ্ছে। তবে আর পাচটা গাছের মতই বেড়ে উঠছে গাছটি। অধিকাংশ মোচাতে কলা ধরা শুরু করেছে।

স্থানীয় আলামিন খান বলেন, কয়েকদিন ধরে এলাকায় নিত্য নতুন মানুষ কলাগাছটি দেখতে আসছেন, ভালই লাগছে। আমি নিজেও কয়েকবার দেখে এসেছি। সাধারণ মানুষের পাশাপাশি সাংবাদিক ও কন্টেন্ট ক্রিয়েটররাও আসা শুরু করেছে।
জমির মালিক আব্দুস সামাদ জানান, ইতিপূর্বে আমাদের গ্রামে এমন ঘটনার নজির নেই। কিছুদিন হল কলাগাছটি সবার নজরে আসে। এরপর লোকমুখে শুনে দূর-দুরান্ত থেকে লোকজন আসা শুরু করেছে। তারা এটা দেখে বিশ্বয় প্রকাশ করছে। আমাদের এসব দেখে ভাল লাগছে। তবে কয়েকজন গাছটি থেকে কয়েকটি মোচা আমাদের অজান্তে ছিড়ে নিয়ে গেছে।

তালা উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন বলেন, ধান, আম ও কলা এ ৩টি স্ব-গপরাগায়ন ফসল বা ফল। এগুলো পরাগায়নে আলাদাভাবে কোন পোকামাকড়ের কোন সাহায্য লাগে না। সম্ভবত এ কলাগাছটির স্ব-পরাগায়ন বেশি হয়েছে। এজন্য কলার মোচা প্রয়োজনের তুলনায় বেশি ধরেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!