বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ সাতক্ষীরায় চোর চক্রের হা ম লা র শি কা র গরু ব্যবসায়ি পলাশ, গ ণ ধো লা ই দিয়ে চোরকে পুলিশে সো প র্দ দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যরাতে দু র্বৃ ত্ত দে র দেওয়া আ গু নে দোকাঘর পু ড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষ তি তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত পলিথিন প্লাস্টিক দূষণ প্রতিরোধে সুন্দরবন রক্ষায় দিনব্যাপী শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোটালীপাড়ায় দোয়া ও ইফতার মাহফিল

সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

✍️ আসাদুজ্জামান সরদার 📝 জ্যেষ্ঠ প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কয়েকটি সীমান্ত থেকে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, বোরকা, ঔষধ ও মাদকদ্রব্যসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি।

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, বাঁকাল চেকপোস্ট, বৈকারী, তলুইগাছা, কাকডাঙ্গা ও ঝাউডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে মঙ্গলবার (০৬ মে ‘২৫) এসব মালামাল জব্দ করা হয়। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল নতুন পাড়া নামক সীমান্ত থেকে ১৫০ পিস ভারতীয় কাটাগ্রা (নেশাজাতীয়) ট্যাবলেট, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর আভিযানিক দল বিহারী নগর নামক স্থান হতে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল চৌরঙ্গী মোড় নামক স্থান হতে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ, বাঁকাল চেকপোষ্ট এর বিশেষ আভিযানিক দল শশাডাঙ্গা এলাকা হতে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি এবং ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল লক্ষীদাড়ি নামক সীমান্ত থেকে ৪২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেন।

এছাড়া কলারোয়া উপজেলার কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল গেড়াখালী মোড় নামক সীমান্ত থেকে ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী সীমান্ত থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করেন। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৬ লাখ ৪৯ হাজার ৫০০ টাকা। তবে, চোরাকারবারীরা এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়া তাদের আটক করতে সক্ষম হননি বিজিবি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে: কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারীরা উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং জব্দকৃত মাদকদ্রব্য সমুহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধংসের নিমিত্ত বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!