বুধবার, ১১ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোটালীপাড়ায় দোয়া ও ইফতার মাহফিল খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চু রি, প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লু ট বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি সাতক্ষীরায় হ য় রা নি থেকে র ক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কালিগঞ্জের ফিড্ ব্যবসায়ী জাহাঙ্গীর কবির

কালিগঞ্জের শ্রীকলা হাইস্কুলে ছাত্রদলের ফ্রি মেডিকেল টিমের মাধ্যমে সেবা প্রদান 

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন শাখা ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন উপলক্ষে উপজেলার শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ মে ‘২৫) বেলা ১২টায় শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে, অত্র বিদ্যালয়ের সভাপতি আব্দুল কাদের বাবলু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীকলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল রাশেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, ফ্রী মেডিকেল ক্যাম্পে সেবা প্রদান করেন বরিশাল মেডিকেল কলেজের পিজিটি (গাইনী) এন্ড অবস্ ডাঃ অনন্যা বসাক। বক্তব্য রাখেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ মনিরুজ্জামান শিমুল, বিএনপি নেতা মিজানুর রহমান তরফদার, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেনে জাকির, জাতীয়তাবাদী সাইবার দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আব্দুর রহিম রাজ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রেজান আহাম্মেদ, রতনপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুল কাদের, ইউনিয়ন ইউনিয়ন ছাত্রদলের সদস্য নাহিদুর রহমান নয়ন, ওয়ার্ড যুবদলের সভাপতি ফারুক হোসেন সরদার, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

এসময়ে শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক, অভিভাবক সহ গন্যমান্য ও সূধী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, সার্বিক সহযোগিতায় ছিলেন কালিগঞ্জের ডাঃ হযরত আলী ডিজিটাল ল্যাব এন্ড হাসপাতাল।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!