শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে শিবিরের আহবান নলতা আর.বি নার্সিং কেয়ার ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ভাতার টাকা আত্মসাতে বদহজম! সাতক্ষীরাসহ খুলনা বিভাগের ২৫ টি সিট হাইজ্যাক করা হয়েছে- সাবেক এমপি হাবিব দেবহাটায় আনসার ভিডিপি ব্লাড ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হরিজন জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে সভা অনুষ্ঠিত মন্দিরে চুরির ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ

সাতক্ষীরা কালিগঞ্জের প্রণয় খুবিতে ২৫ তম, জাবিতে ১৩৭ তম স্থান

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

২০২৪ সালের কথা, মাত্র ৩ নাম্বারের জন্য মেডিকেলে চান্স হলো না। ভেঙে পড়লো মন। আগ্রহ হারিয়ে ফেলল পড়ার প্রতি। অন্য কোন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়ে চান্স পাওয়ায় মনোবল কমতে শুরু করলো।

বলছি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার প্রণয় সরকার অন্তরের ব্যর্থতার পরেই সফলতার গল্প। ২০২০ – ২১ সালে তারালী মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এস এসসিতে জিপিএ-৫, অতঃপর সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এইচ এসসিতে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ- ৫ ; এত জিপিএ ৫ পেয়েও মেডিকেলে চান্স হলো না দু- দুবার। এবার মাত্র ২ নাম্বারের জন্য হাতছাড়া হলো মেডিকেল চান্স। প্রণয় দুশ্চিন্তাগ্রস্ত। ব্যর্থতা তাকে ছেয়ে বসেছে। মনস্তাত্ত্বিকভাবে হেরে যাওয়ার উপক্রম। শেষ মুহূর্তে অনুপ্রেরণা নতুন অধ্যায় শুরু হল বাবার হাতটা যখন মাথার উপরে পড়লো। বাবা নির্মল সরকার পেশায় একজন গ্রাম ডাক্তার। শিক্ষানুরাগী এই মানুষটি সন্তানের হেরে যাওয়াকে মেনে নিতে পারছিলেন না। তিনি প্রণয়কে নতুনভাবে পথচলা শুরু করতে সাহস যোগান। বাবা- মায়ের ছোট ছোট আবেগময় কথাগুলো মনে নতুন আশার জন্ম দিল। ২০২৫ সালের এবারও মেডিকেলে চান্স না পেলেও ৩০ হাজার শিক্ষার্থীকে পেছনে ফেলে খুলনা বিশ্ববিদ্যালয়ে ২৫ তম হলো প্রণয়। শুধু কি তাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ১৩৭ তম অবস্থান গেড়েছে নিজের। সুযোগ পেলে ফার্মাসিস্ট ডিপার্টমেন্টে পড়ার ইচ্ছা পোষণ করেছে সে। তার লক্ষ্য দেশের বাইরে গিয়ে পড়াশোনা করে দেশের মানুষের কল্যাণময়ী হয়ে এগিয়ে আসা। তার সাথে কথা বলে জানাগেছে, একজন প্রকৃত মানুষ হওয়ার জন্যই এতদিন লেখাপড়া করেছে। পরবর্তী শিক্ষার্থীদের প্রকৃত মানুষের মত মানুষ হয়ে দেশ আর মানুষের কল্যাণে এগিয়ে আসার পরিকল্পনা করার কথা বলেছে। সে তার মা, বাবা পরিবার এবং শিক্ষক সর্বোপরি কালিগঞ্জ বাসীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছে। সে বড় হয়ে তার নিজ গ্রাম তারালী উপজেলার উন্নয়নে এগিয়ে আসতে চায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!