বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাঃ জাহিদ আলম অর্থোপেডিক্সে স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল  সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় গৃহবধূকে পি টি য়ে হ ত্যা, হ ত্যা কা রি দে র গ্রে প্তা রে র দাবিতে এলাবাসীর মানববন্ধন তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম

কোটালীপাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ীতে দুর্ধর্ষ চুরি

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ১২নং কান্দি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈর বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার (১ মে ‘২৫) দিবাগত রাতে ধারাবাশাইল কলেজের পাশে অবস্থিত তার বসত বাড়ীতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় স্বর্ণালী বাড়ৈ বাদী হয়ে অজ্ঞাতনামা চোর চক্র উল্লেখ করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ফাঁকা বাড়ী পেয়ে নিচ তলার গেটের তালা ভেঙ্গে দ্বিতীয় তলায় উঠে কক্ষে ঢুকে আলমিরা ভাংচুর করে গলার চেইন, হাতের রুলী, কানের দুল সহ আনুমানিক ৭ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায় চোর চক্র। এ সময় সিসিটিভির মনিটর ভাংচুর করে ডিভিআরটি ও নিয়ে যায় তারা। এ ঘটনায় ভুক্তভোগী চেয়ারম্যান সাংবাদিকদের জানান- আমরা কেহ বাড়ীতে ছিলাম না, আমার ঘরের সব কিছু ভাংচুর করে মূল্যবান স্বর্ণালঙ্কার নিয়ে গেছে চোরেরা, আমি প্রশাসনের কাছে তদন্ত পূর্বক এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক এলাকাবাসী বলেন- চেয়ারম্যান পলাইয়া থাকে, ভয়ে রাতে এ বাড়ীতে কেহ থাকে না, এ সুযোগে কেচি গেটের তালা সিসিটিভি, আলমারি ভাংচুর করে চুরি করেছে চোরেরা, এখন আমরা ও আছি আতঙ্কের মধ্যে।

এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সথে যোগাযোগ করা হলে তিনি জানান- অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!