শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মন্দিরে চুরির ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ সাতক্ষীরায় চোর চক্রের হা ম লা র শি কা র গরু ব্যবসায়ি পলাশ, গ ণ ধো লা ই দিয়ে চোরকে পুলিশে সো প র্দ দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যরাতে দু র্বৃ ত্ত দে র দেওয়া আ গু নে দোকাঘর পু ড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষ তি তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে তালায় বিক্ষোভ মিছিল

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ২৭৫ বার পড়া হয়েছে

ফিলিস্তিনে গাজায় ইসরাইলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে সাতক্ষীরার তালা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ও উপজেলার বিভিন্ন সংগঠনের ব্যানারে বিক্ষোভ  মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল ‘২৫) জুম্মাবাদ তালা বিদে সরকারী হাইস্কুল খেলার মাঠ হতে  বিক্ষোভ  মিছিলটি শুরু হয়ে তালা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবাদ সমাবেশটি একই স্থানে এসে শেষ হয়। উপজেলা ওলামা পরিষদ, হাজী কল্যাণ ফাউন্ডেশন, তালা আদর্শ যুব সংঘসহ বেশ কয়েকটি সংগঠন ও সর্বস্তরের সাধারণ জনগন নিজ নিজ ব্যানার নিয়ে এই বিক্ষোভ মিছিলে যেগদান করেন।

মিছিলে হাজারো মুসল্লিসহ মানুষ অংশগ্রহণ করে মোঃ সাইদুর রহমান সাঈদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবার হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান  মিঠু, শাহাপুর জামে মসজিদের ইমাম মাওলানা সাইফুল্লাহ, মাওলানা আজগার হুসাইন জমিরি, জামায়াত নেতা মাওলানা কবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ  সেখ শফিকুল ইসলাম, শিবির নেতা আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল ইসলাম রেজা প্রমুখ।

বক্তারা বলেন, ফিলিস্তিন ইস্যুতে মুসলিম দেশগুলি নির্বিকার ভূমিকা এবং জাতিসংঘের কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ইজরায়েলে সকল পণ্য সরকারিভাবে বর্জন সহ দোকানদার ও জনসাধারণের ক্রয় বিক্রয় না করার জন্য আহ্বান জানানো হয়।

বক্তারা আরো বলেন, গাজায় গণহত্যা বন্ধে সারা পৃথিবীর মুসলিম দেশগুলো এক হয়ে প্রতিবাদ জানাতে হবে।

প্রয়োজনে যুদ্ধে নাম লেখাতে রাজি আছেন বলেও জানান।আর ইসরাইলি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাংলাদেশের যেকোনো ধরনের বাণিজ্য  সরকারিভাবে বন্ধের আহ্বান জানান হয়।

সবশেষে ধর্মপ্রাণ মুসল্লিরা ফিলিস্তিনির গাজায় ইসরাইলি হামলায় শহিদদের রুহের মাগফিরাত কামনায় আল্লাহর কাছে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তালা উপজেলা মডেল মসজিদের  পেশ ইমাম মাওলানা তাওহীদুর রহমান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!