রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সাংবাদিক নেটওয়ার্কের ইফতার পার্টি অনুষ্ঠিত  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরায় ভ্যান চালকের হয়রানিমূলক মামলায় রেহাই পেতে সংবাদ সম্মেলন  দেবহাটায় ডেঙ্গ প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরায় ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা অভিযান

গোপালগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ডিসি মুহম্মদ কামরুজ্জামান 

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।  

বৃহস্পতিবার (১০ এপ্রিল ‘২৫) থেকে শুরু হওয়া এ পরীক্ষা চলবে আগামী ১৩ মে পর্যন্ত। এবারও বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে শুরু হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষার রুটিনে উল্লেখিত নির্দিষ্ট দিনগুলোতে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। যানজট এড়াতে শিক্ষা বোর্ড থেকে আগেই শিক্ষার্থীদেরকে পরীক্ষা শুরু হওয়ার নূন্যতম ৩০ মিনিট পূর্বে প্রবেশপত্র সহ পরীক্ষায় ব্যবহার্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া রয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এবার গোপালগঞ্জে মোট পরীক্ষার্থী ১৫ হাজার ২৫৯ জন। এর মধ্যে ভোকেশনাল ১১৪৮ জন ও দাখিলে ১১৫৮ জন।

গোপালগঞ্জ জেলায় মোট ২৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। পাবলিক এ পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসক (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার সকল কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ১৪টি পরিদর্শন টিম সার্বক্ষণিক ওই সব কেন্দ্র পরিদর্শন করেছেন।

এদিকে সকাল ১০ টায় গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান জেলা শহরের এসএম মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র সহ কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা পারভীন, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান, নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল মুন্সী, জেলা তথ্য কর্মকর্তা মো. সুলাইমান, জেলা শিক্ষা অফিসার রুহুল আমিন সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ ও জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!