শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মন্দিরে চুরির ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ সাতক্ষীরায় চোর চক্রের হা ম লা র শি কা র গরু ব্যবসায়ি পলাশ, গ ণ ধো লা ই দিয়ে চোরকে পুলিশে সো প র্দ দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যরাতে দু র্বৃ ত্ত দে র দেওয়া আ গু নে দোকাঘর পু ড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষ তি তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

গাজার গণ’হ’ত্যার প্রতি’বাদে সাতক্ষীরায় বিএনপির বি’ক্ষোভ মি’ছিল ও সমা’বেশ

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ২৩৮ বার পড়া হয়েছে
ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর ও নৃশংস হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি।
বুধবার (৯ এপ্রিল ‘২৫) সকালে শহরের নিউমার্কেট মোড় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন বয়কট বয়কট ইসরায়েল বয়কট ফিলিস্তিন জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহমতউল্লাহ পলাশ। তিনি বলেন ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের ওপর চলমান গণহত্যা বিশ্ব মানবতার জন্য লজ্জার। পৃথিবী থেকে ইসরায়েলকে অবাঞ্ছিত করতে হবে এবং ফিলিস্তিনের বিজয় নিশ্চিত করতে হবে।
এছাড়া সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিল ডাবলু, যুগ্ম আহ্বায়ক তাজকিন আহমেদ চিশতী, শফিকুর রহমান বাবু প্রমুখ। তারা সবাই ফিলিস্তিনের পক্ষে বিশ্ব সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং ইসরায়েলি পণ্য বয়কটের জন্য জনগণ ও ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করেন।
সমাবেশে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!