শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মন্দিরে চুরির ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত টেন্ডার ছাড়াই সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের গাছ কাটার অভিযোগ সাতক্ষীরায় চোর চক্রের হা ম লা র শি কা র গরু ব্যবসায়ি পলাশ, গ ণ ধো লা ই দিয়ে চোরকে পুলিশে সো প র্দ দুর্যোগ মোকাবিলায় তরুণদের দক্ষতা বাড়াতে সাতক্ষীরায় দিনব্যাপী প্রশিক্ষণ মধ্যরাতে দু র্বৃ ত্ত দে র দেওয়া আ গু নে দোকাঘর পু ড়ে প্রায় কয়েক লাখ টাকার ক্ষ তি তালায় গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা তালায় আন্তর্জাতিক নারী দিবসে কুইজ চিত্রাংকন বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

তালায় ইসরাইল কর্তৃক ফিলিস্তিনিদের উপর ব’র্বর, নৃশং’স ও গণ’হ’ত্যার প্রতি’বাদে বিক্ষো’ভ মিছি’ল

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা তালায় নিকৃষ্ট জাতি ইসরাইল কর্তৃক, ফিলিস্তিনিদের উপর বর্বর, নৃশংস গণহত্যা সহ অমুসলিম কর্তৃক মুসলমানদের উপর জুলুম, অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ এপ্রিল ‘২৫) জোহরের নামাজের পরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলটি উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয়ে থেকে শুরু করে, তালা উপশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে, উপজেলা তিন রাস্তার মোড়ে এক পথসভার আয়োজন করা হয়।

তালার আলেম-ওলামা সহ সচেতন মুসলিম সমাজের আয়োজনে অনুষ্ঠিত প্রতিবাদ ও  বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন তালা উপজেলা মডেল মসজিদের ইমাম আলহাজ্ব মাওলানা তাওহিদুর রহমান। বাংলাদেশ আদর্শ সরকারি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রধান সমন্বয়ক শিক্ষক শেখ ফরিদউদ্দীন আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ আকবর হোসেন, উ,সাংবাদিক কামরুজ্জামান মিঠু,  উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ওমর ফারুক, মোঃ আসলাম, আলমগীর হোসেন, মীর মিল্টন, কাজী জীবন বারীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা- কর্মচারী সহ শতাধিক মুসল্লী উপস্থিত ছিলেন।

পথসভায় বক্তারা বলেন,আমেরিকার ইন্ধনে মধ্যপ্রাচ্যের জারজ রাষ্ট্র ইজরাইল কর্তৃক ফিলিস্তিনের গাজায় সম্পূর্ণ অন্যায়ভাবে মুসলমানদের গণহত্যা সহ তাদের আবাসন তছনছ করে দিচ্ছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একই সাথে অন্তর থেকে ঘৃনা প্রকাশ করছি ৷ তাদের জন্য যারা মুখে বড় বড় মানবতার কথা বলে অথচ ফিলিস্বিনের মুসলিমদের ব্যাপারে মুখে কুলুপ এটে বসে আছে। এই দ্বিচারিতা বন্ধ করতে হবে। মুসলিম রাষ্ট্রগুলোকে ফিলিস্তিনিদোর সাহায্যে এগিয়ে আসতে হবে। হাদীসের ভবিষ্যত বানী অনুযায়ী খুব শীঘ্রই ইজরাইল নিশ্চিহ্ন হবে । তবে তার আগে আমাদেরকে আমাদের মুসলিম ভায়েদের জন্য শুধু মায়া কান্না না করে আর্থিক সাহায্য দিয়ে সহযোগিতা করতে হবে। ইজরায়েলের সমস্ত পণ্য সরকারিভাবে নিষিদ্ধসহ দোকানদার ও জনসাধারণের বয়কট করার জন্য অনুরোধ জানানো হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!