
সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে স্কাউট’স ওন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ মার্চ ‘২৫) বিকালে কলেজ ক্যাম্পাসে দুইটি পর্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথম পর্বে স্কাউট’স ওন এবং দ্বিতীয় পর্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আ ন ম গাউসার রেজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের অধ্যক্ষ ও গ্রুপ সভাপতি প্রফেসর মো:আবুল হাশেম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আল মুস্তানছির বিল্যাহ এবং অন্যান্য অতিথিবৃন্দ। সার্বিক তত্বাবধানে ছিলেন সিনিয়র রোভার মেট ইয়াকুব আলী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে উপস্তিত ছিলেন রোভার সদস্য জাহাঙ্গীর আলম এবং রাসেল পারভেজ,মারুফুজ জামানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন গালস-ইন রোভার জান্নাত আলম।