বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোটালীপাড়ায় দোয়া ও ইফতার মাহফিল খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চু রি, প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লু ট বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি

অপেক্ষা- কবি তানভীর আহমেদ

✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

অপেক্ষা

ট্রেন আসবে বলে স্টেশনে বসে আছি দীর্ঘক্ষণ,
পালকহীন শালিকের মতো চেয়ে থাকি রেললাইনের দিকে—
কোনো এক ভবিষ্যৎ এসে দাঁড়াবে কিনা আমার সামনে?
কিন্তু সময় শুধু পেরিয়ে যায়, ট্রেন আসে না,
আলো ঝিমিয়ে পড়ে সন্ধ্যার দোলাচলে,
হাদিস পার্কের বাতাসও থমকে থাকে মুহূর্তের জন্য।

প্রিয় মানুষটি পাশেই বসে—
তবু অপেক্ষা করছি আরেক প্রিয়জনের জন্য,
এ কেমন দ্বিধা!
সুন্দরবনের ম্যানগ্রোভের মতো শিকড় বিস্তার করে
আমার হৃদয়ে জন্ম নেয় শূন্যতার গাছ,
তার ছায়ায় বসে অপেক্ষা করি এক ফোঁটা আলো,
কিন্তু আলো আসে না,
শুধু কুয়াশার মতো ধূসর হয়ে আসে সময়।

আমি অপেক্ষা করি অক্সিজেনের জন্য,
সুন্দরবনের নিঃশ্বাসে বেঁচে থাকার আশায়,
কিন্তু নিঃশ্বাস নেয়া হয় না পূর্ণ করে,
মৃত্যুর অপেক্ষা আর বেঁচে থাকার লড়াই
একই সমুদ্রস্রোতে মিলিয়ে যায়,
রূপসা নদীর মতো আমার হৃদয়ও ভাঙে বারবার—
ভাঙনের শব্দে জেগে ওঠে আবছা এক অস্তিত্ব,
যার নেই কোনো গন্তব্য, নেই কোনো আশ্রয়।

জীবন এক দীর্ঘ প্রতীক্ষা—
নতুন ভোরের, নতুন রোদের,
কিন্তু রোদ আসে না আমার জানালায়,
শুধু রাত্রির গভীরতা বাড়তে থাকে,
আর আমি জীবনের স্টেশনে দাঁড়িয়ে
একটি ট্রেনের অপেক্ষায় থাকি,
যা হয়তো কখনও আসবে না।

২ নম্বর প্লাটফর্ম
১৯ মার্চ ২০২৫

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!