শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় গরীব ও দু:স্থ জনসাধারণের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতারণ তালায় ‘আলোকিত যুব সংঘের’ উদ্যোগে ঈদ উপহার বিতরণ কালিগঞ্জে দুঃস্থদের ঈদ উপহার বিতরণ হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মোটরসাইকেলের তেল সংকট, কেমন যাবে বাইকারদের ঈদ আজ কবি সিকান্দার আবু জাফর–এর ১০৭তম জন্মদিন গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা: মাধ্যমে বিভিন্ন অপরাধে জ রি মা না আ দা য় ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল দেবহাটায় এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের অসহায়দের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

নারী দিবসে সাতক্ষীরার তিন অদম্য নারীর সংবর্ধনা প্রদান

✍️আসাদুজ্জামান📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

“অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী সংগঠন রুপান্তরের আয়োজনে সোমবার (১০ মার্চ ‘২৫) সকালে সাতক্ষীরা পৌরসভার হল রুমে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সেখানে সাতক্ষীরার তিন আদম্য নারীকে সংবর্ধনা প্রদান করা হয়।

সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস।

এসময় সেখানে আরো বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, রুপান্তরের প্রকল্প ব্যবস্থাপক সৈয়দ আসাদুল হক, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমানসহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে সাতক্ষীরা পৌরসভার নাহিদাল আরজিন শিক্ষা ও চাকরি ক্যাটাগরিতে, তালা উপজেলার স্বর্ণলতা পাল নির্যাতিতা থেকে উদ্যোমী, কর্মঠ ও স্বাবলম্বী এবং পৌরসভার প্রিয়াংকা বিশ্বাস অর্থনৈতিক সফলতায় মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে জয়িতা সম্মননা পাওয়া তিন অদম্য নারীকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!