বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল দেবহাটায় এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের অসহায়দের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ সাতক্ষীরা সদরে ৫ হাজার ৭শ পরিবারের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করেছেন এমপি আব্দুল খালেক তালায় নি হ ত বিপ্লব কবিরের পরিবারে তারেক রহমানের ঈদ অনুদান গোপালগঞ্জে দুদকের মামলায় বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার  শ্যামনগরে এতিম ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণে ওয়ার্ড যুব ফোরাম শান্তি সংঘ একাডেমির  সাতক্ষীরায় ঘরে মিলল চিকিৎসক ও নৈশপ্রহরীর ঝু ল ন্ত ম র দে হ উপজেলা নির্বাচনে সাতক্ষীরায় জামায়াতের প্রার্থীদের নাম ঘোষণা ডাঃ জাহিদ আলম অর্থোডনটিক্স স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল 

“নীল দূরত্বে হারিয়ে যাই”- কবি তানভীর আহমেদ

✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মার্চ, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

“নীল দূরত্বে হারিয়ে যাই”

আমি সব সময়েই ভীড়ের মাঝে,
তবুও একা—একেবারে একা!
সন্ধ্যার পর নিউমার্কেটের আড্ডা শেষে,
কেউ ফেরে ঘরে কেউ নামে পথে!
আর আমি—আকাশের দিকে তাকিয়ে
উত্তর খুঁজি কোনো এক পুরনো প্রশ্নের!!

খুলনার আকাশে এখনো ভোরে কাক ডাকে,
তবে তাতে আগের মতো বন্য মায়া নেই!
যৌবনা নদীগুলো সব শুকিয়ে গেছে,
জোয়ার এলেও ভরে না,
ঠিক যেমন আমার শূন্য বুক—
ভালোবাসার জল না পেয়ে বালুচর হয়ে গেছে!!

রূপসা সেতুতে ভাবলেশহীন দাঁড়িয়ে থাকি,
দেখি পানির গভীরে ধীরে ধীরে ডুবে যাচ্ছে,
বিবর্ণ সন্ধ্যার শেষ আলোকরেখাটিও।
মানুষেরা আসে, কথা বলে, হাসে, চলে যায়!
কিন্তু মুখের আড়ালে মুখোশ,
হৃদয়ের দেয়ালে হিসেবের খাতার ছাপ।

আমি ক্রমশ একা হয়ে যাচ্ছি,
হাডুডু খেলা শেষে মাঠ ফাঁকা হলে
যেভাবে পড়ে থাকে একজোড়া ছেঁড়া জুতা,
তেমনি পড়ে আছি সমাজের এক কোণে।

আমার এখন আর কিছুতেই কিছু হয়না,
নষ্টের কারণেও কোন কষ্ট হয় না,
শুধু দূর থেকে শুনতে পাই—
ভরদুপুরে সূর্যমুখী হেসে দুলে কথা বলে,
আর আমি ধীরে ধীরে সময়ের স্রোতে,
নীল দূরত্বে ভীষণভাবে হারিয়ে যাই!!

খুলনা
০৫ মার্চ ২০২৫

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!