
ভুল মানুষের শহর
আধা জীবন পেরিয়ে বুঝলাম—
আমি আসলে কখনোই মানুষ চিনতে পারিনি।
প্রতিবার ভুল মানুষকেই আপন ভেবেছি,
আর তারা নিখুঁতভাবে প্রমাণ করেছে—
আমি ছিলাম কেবলই এক অযাচিত উপস্থিতি।যাদের জন্য প্রাণ উজাড় করেছি,
যাদের জন্য নিজের মতো করে লড়ে গেছি,
তারাই একদিন বুঝিয়ে দিয়েছে—
আমার অস্তিত্ব, আমার ভালোবাসা, আমার যত্ন,
তাদের কোনোদিন প্রয়োজনই ছিল না।হয়তো আমি ভুল শহরে ভুল মানুষের ভীড়ে,
একটা ঠিক মানুষের খোঁজ করছিলাম!!!তানভীর আহমেদ
খুলনা বিশ্ববিদ্যালয়
২৮ ফেব্রুয়ারি, ২০২৫