শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় গরীব ও দু:স্থ জনসাধারণের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতারণ তালায় ‘আলোকিত যুব সংঘের’ উদ্যোগে ঈদ উপহার বিতরণ কালিগঞ্জে দুঃস্থদের ঈদ উপহার বিতরণ হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মোটরসাইকেলের তেল সংকট, কেমন যাবে বাইকারদের ঈদ আজ কবি সিকান্দার আবু জাফর–এর ১০৭তম জন্মদিন গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা: মাধ্যমে বিভিন্ন অপরাধে জ রি মা না আ দা য় ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল দেবহাটায় এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের অসহায়দের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী খুলনা বিভাগীয় অদম্য নারী পুরস্কার এ ভূষিত সাতক্ষীরার প্রিয়াঙ্কা বিশ্বাস

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৫৮ বার পড়া হয়েছে

খুলনা বিভাগীয় অদম্য নারী পুরস্কারে ভূষিত হয়েছে সাতক্ষীরার কালীগঞ্জের প্রিয়াঙ্কা বিশ্বাস।

রবিবার (২৩ ফেব্রুয়ারি ‘২৫) ২০২৫ খুলনা বিভাগীয় প্রশাসনের আয়োজনে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে আনুষ্ঠানিকভাবে সাতক্ষীরা প্রিয়াঙ্কা নেট গার্মেন্টসের স্বত্বাধিকারী প্রিয়াঙ্কা বিশ্বাসকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়েছে। কালীগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের সাইহাটি গ্রামের অশোক কুমার বিশ্বাসের স্ত্রী প্রিয়াঙ্কা বিশ্বাস মাত্র ৫০ হাজার টাকা তিনটি সেলাই মেশিন নিয়ে গার্মেন্টসের ব্যবসা শুরু করেন। হাটি হাটি পা পা করে প্রিয়াঙ্কা নেট গার্মেন্টস এখন সাতক্ষীরার বিনেরপোতা বিসিক শিল্প নগরীতে নিজস্ব জায়গায় প্রতিষ্ঠিত। বর্তমান সে নিজের প্রতিষ্ঠানের সুনাম ও সাফল্য অর্জনে এগিয়ে চলেছে। অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়িয়েছে। একজন নারী উদ্যোক্ত হিসেবে সাতক্ষীরা জেলা ও কালিগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও প্রশাসনের আয়োজনে প্রিয়াঙ্কা বিশ্বাস কালীগঞ্জ উপজেলা ও সাতক্ষীরা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ নারী উদ্যোক্ত হিসেবে ইতিপূর্বে সম্মাননা স্মারক সনদপত্র পুরস্কার পেয়েছিল। রবিবার সকালে খুলনা বিভাগীয় পর্যায়ে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে খুলনা বিভাগীয় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সম্মাননা স্মারক পেয়েছে প্রিয়াঙ্কা বিশ্বাস। অদম্য নারী অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী পুরস্কার এ ভূষিত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!