
দূরত্বের সংলাপ
তোমার নাম উচ্চারণ করি না, তবু শব্দেরা জানে,
ভোরের শিশিরে লুকানো থাকে এক নিঃশব্দ আহ্বান।
তোমার ছোঁয়া পাই না, তবু হাওয়ার ভাঁজে
আঙুল রেখে অনুভব করি—তুমিও কি ঠিক এমনি?ফোনের পর্দায় হাত রাখি, মুছে যাওয়া মেসেজের ছায়ায়,
প্রতিটা না-পাঠানো শব্দ যেন এক অদৃশ্য কবিতা।
কারও চোখে ধরা পড়ে না,
কিন্তু বুকের ভেতর, ঢেউয়ের মতো বাজে তোমার না বলা কথা।তুমি জানো না—সন্ধ্যার শহর যখন নিঃসঙ্গ হয়,
আমি অন্ধকারের সঙ্গী হয়ে তোমার অস্তিত্ব খুঁজি।
শব্দের গুঞ্জনে, বাতাসের ছন্দে,
এক চিলতে চাঁদের পাশে বসে আমি তোমাকে ছুঁয়ে ফেলি।ভালোবাসা কি শরীরে লেপ্টে থাকার নাম?
না, ভালোবাসা দূর থেকেও বাঁচে—
অদেখা হাতের মুঠোয়, চুপচাপ জমানো দীর্ঘশ্বাসে,
যেখানে তুমি আছো, অথচ কেউ জানে না।নদীর পাড়
১৮ ফেব্রুয়ারি, ২০২৫