মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার শ্যামনগর-এ ‘জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন’ শীর্ষক সংবাদ সম্মেলন তালার উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দূ র্বৃ ত্ত দে র আ গু ন, রাতেই ঘটনাস্থলে পুলিশ দেবহাটার সখিপুরে জলবদ্ধতা সমস্যা পরিদর্শনে ইউএনও সাংবাদিক সামিউল মনিরের উপর দূ র্বৃ ত্ত দে র হা ম লা সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নি ন্দা ও প্র তি বা দ তালায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জ রি মা না শিক্ষা প্রতিষ্ঠানে ৯০ কোটি টা কা আ ত্ম সা ৎ: কা ঠ গ ড়া য় সাতক্ষীরার ২৫ প্রতিষ্ঠান সাতক্ষীরা কারাগারে হা জ তী র মৃ ত্যু নব নির্বাচিত এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের ইমামতিতে জানাজা সম্পন্ন কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে নেতা-কর্মীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল 

পাটকেলঘাটায় ভেজাল পন্য বিক্রির অভিযোগে জরিমানা 

✍️আক্তারুল ইসলাম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে
সাতক্ষীরার পাটকেলঘাটায় নকল খাদ্য তৈরীসহ ভেজাল পন্য বিক্রির অভিযোগে জরিমান করেছে ভ্রাম্যমান আদালত।
সাতক্ষীরার পাটকেলঘাটা বাজারে প্রিয়া ষ্টোরের মালিক তুলসী সাধু ও তাঁর ভাই চন্দন সাধু দীর্ঘদিন যাবৎ গো খাদ্য সহ নানান খাদ্য সামগ্রীতে ভেজাল মিশিয়ে বিক্রয় করে  আসছিল।
সোমবার (১৭ ফেব্রুয়ারি ‘২৫ দুপুর ১২ টায় পাটকেলঘাটা বাজারের এসিল্যান্ড অফিস সংলগ্ন মেসার্স প্রিয়া এন্টারপ্রাইজে খাদ্য পণ্য বিক্রয় করছে এমন অভিযোগের ভিত্তিতে  অভিযানে নামেন ভ্রাম্যমান আদালত। এসময় নামিদামী কোম্পানীর বস্তার মোড়ক পরিবর্তন করে তা বাজারজাত করছে এমন কাজ করার সময় নারিশ ফিডের পাটকেলঘাটা ডিলারের ম্যানেজারের নজরে আসে।
তাৎক্ষণিক স্থানীয় ব্যক্তি ও সাংবাদিকদের খবর দিলে সরেজমিনে  তার প্রমাণ মেলে।
পরবর্তীতে তালা পাটকেলঘাটা সহকারী কমিশনার (ভূমি)  মাসুদুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে দোকান মালিক চন্দন সাধুকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪১ এবং ৫০ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
স্থানীয়রা জানান , প্রিয়া এন্টারপ্রাইজের মালিক তুলসী সাধু ও চন্দন সাধু দীর্ঘদিন যাবত তারা পণ্যে ভেজাল মিশিয়ে বিক্রি করে আসছিল। উক্ত অভিযানকে স্বাগত জানিয়েছেন জনসাধারণ।
ঘটনা স্থালে অসাধু ব্যবসায়ীর পক্ষে স্বজল নন্দি অবস্থান নিলে জনরোষের ভয়ে সে পালিয়ে যায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!