বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল দেবহাটায় এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের অসহায়দের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ সাতক্ষীরা সদরে ৫ হাজার ৭শ পরিবারের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করেছেন এমপি আব্দুল খালেক তালায় নি হ ত বিপ্লব কবিরের পরিবারে তারেক রহমানের ঈদ অনুদান গোপালগঞ্জে দুদকের মামলায় বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার  শ্যামনগরে এতিম ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণে ওয়ার্ড যুব ফোরাম শান্তি সংঘ একাডেমির  সাতক্ষীরায় ঘরে মিলল চিকিৎসক ও নৈশপ্রহরীর ঝু ল ন্ত ম র দে হ উপজেলা নির্বাচনে সাতক্ষীরায় জামায়াতের প্রার্থীদের নাম ঘোষণা ডাঃ জাহিদ আলম অর্থোডনটিক্স স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল 

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ উদ্বোধন 

✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তিন দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি ‘২৫) বিকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ  অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে মেলার উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার পরিচালক ড. ফ.ম মাহবুবুর রহমান। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকার উপপরিচালক ডক্টর মো. শাখাওয়াত হোসেন শরিফ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার উপপ্রধান প্রস্তুতকারক মো. সাদেকুর রহমান, উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাইমেট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর সহকারি কমিশনার (ভূমি) অতীশ সরকার, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মনির হোসেন, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম,  উপজেলা সমবায় কর্মকর্তা করিমুল হক প্রমুখ।

তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় দশটি স্টল স্থান পেয়েছে। মেলার উদ্বোধনপূর্বে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।  পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে এবং ফিতা কেটে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এসময় প্রশাসনিক কর্মকর্তা, সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃষি কর্মকর্তা ও কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন। 

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী সরকার। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!