বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি সাতক্ষীরায় হ য় রা নি থেকে র ক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কালিগঞ্জের ফিড্ ব্যবসায়ী জাহাঙ্গীর কবির দেবহাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে আঞ্চলিক অ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত গ্যারেজে ছিল চারটি বাইক, চো র নিয়ে গেল কেবল একটি! তালার প্রশাসনে নতুন মুখ: বিদায় তারেক হাসান, আসছেন হোসনেয়ারা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় ভূমিকম্প, অগ্নি বিষয়ক মহড়া

তালায় খড়েরগাদা থেকে সদ্য নবজাতক শিশু উদ্ধার

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে এক খড়েরগাদা থেকে সদ্য নবজাতক শিশুকন্যা উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত নবজাতক শিশুটির পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার (২৪ জানুয়ারি ‘২৫) রাতে উপজেলার সুজনশাহ গ্রামের মাহাবুবুর রহমানের বাড়ির পাশের খড়েরগাদা থেকে শিশুটি উদ্ধার করা হয়। বর্তমানে ওই বাড়িতে শিশুকন্যাটি সুস্থ রয়েছে বলে জানা গেছে।

ইসলামকাটি ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মো খোশরুল আলম জানান, শুক্রবার রাতে কে বা কারা মাহাবুর রহমানের বাড়ির পাশে কে বা কারা শিশুটিকে বিচুলিরগাদার (খড়) উপর রেখে চলে যায়। এশার নামাজের পরে ফুটফুটে নবজাতক কন্যা শিশুটি কাঁদাতে দেখে ওই পরিবারের লোকজন তাকে উদ্ধার করে। বর্তমানে শিশুটি মাহাবুর রহমানের বড় ছেলে শেখ মোস্তফার কাছে রয়েছে।

তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোঃ রাসেল জানান, শিশুটি বর্তমানে শেখ মোস্তাফা নামে এক ব্যক্তির কাছে রয়েছে। তারাই বর্তমানে দেখভাল করছে। কেউ দত্তক নিতে চাইলে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে শিশুটি হস্তান্তর করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!