বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল দেবহাটায় এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের অসহায়দের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ সাতক্ষীরা সদরে ৫ হাজার ৭শ পরিবারের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করেছেন এমপি আব্দুল খালেক তালায় নি হ ত বিপ্লব কবিরের পরিবারে তারেক রহমানের ঈদ অনুদান গোপালগঞ্জে দুদকের মামলায় বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার  শ্যামনগরে এতিম ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণে ওয়ার্ড যুব ফোরাম শান্তি সংঘ একাডেমির  সাতক্ষীরায় ঘরে মিলল চিকিৎসক ও নৈশপ্রহরীর ঝু ল ন্ত ম র দে হ উপজেলা নির্বাচনে সাতক্ষীরায় জামায়াতের প্রার্থীদের নাম ঘোষণা ডাঃ জাহিদ আলম অর্থোডনটিক্স স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল 

মধুসূদন দত্তের ২০১ তম জন্ম জয়ন্তী: মধুমেলা উপলক্ষে সাতক্ষীরা বন্ধুসভার পাঠচক্র‍

✍️মুহাম্মদ হাফিজ📝 নিজস্ব প্রতিবেদক ✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০১তম জন্মবার্ষিকী ও মধুমেলা-২০২৫ উপলক্ষে  কবির জীবনী গ্র‍ন্থনিয়ে পাঠচক্র‍ের আয়োজন করে সাতক্ষীরা বন্ধুসভা।

শনিবার (২৫ জানুয়ারি ‘২৫) সকালে প্র‍থম আলো সাতক্ষীরা আঞ্চলিক অফিসে এ পাঠচক্র‍ অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা বন্ধুসভার সাধারণ সম্পাদক আবু তাহের বিল্যাহ’র সঞ্চালনায় সুনির্মল বসুর লেখা কবির জীবনী গ্র‍ন্থ থেকে পাঠ করেন বইমেলা বিষয়ক সম্পাদক জান্নাত আলম।

আলোচনা পর্বে মহা কবি মাইকেল মধুসূদন দত্তের জীবন, চরিত্র ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন সাতক্ষীরা বন্ধুসভার সদস্য তরুণ কবি ও লেখক তারিক ইসলাম।

আলোচনা পর্বে তারিক ইসলাম বলেন, বাংলা সাহিত্যের প্রবাদপুরুষ, বাংলায় অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক, বাংলা সনেট রচয়িতা মহাকবি মাইকেল মধুসূদন দত্ত।তিনি ছিলেন বহু ভাষাবিদ। মাতৃভাষা ছাড়ও তিনি আরো তেরোটি ভাষা জানতেন। শিশু কালে গ্রামের টোল থেকে ফারসি ভাষা শিক্ষার মাধ্যমে তার ভাষা শিক্ষার শুরু। তিনি ইংরেজি ছাড়াও ল্যাটিন, গ্রিক, ফারসি, হিব্রু, তেলুগু, তামিল ইত্যাদি ভাষায় অনায়াসে কথা বলতে পারতেন।এমনকি ফারসি ও ইতালীয় ভাষায় কবিতাও লিখতে পারতেন তিনি।কী অপূর্ব শব্দ চয়ন, কৈশোরে পড়া কপোতাক্ষ নদ কবিতা পড়ে যে মুগ্ধতা জন্মেছিল, তা আজও অক্ষয় হয়ে আছে স্মৃতিতে। কবির প্রতি ভালোবাসা জমে যায় যখন দেখি বঙ্গভাষা’ নামক কবিতায় মধুকবি  লিখেছেন: ‘হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন।

সাতক্ষীরা বন্ধুসভার উপদেষ্টা ও প্র‍থম আলো সাতক্ষীরার নিজিস্ব প্র‍তিবেদক কল্যাণ ব্যানার্জির সভাপতিত্বে পাঠচক্রের আসরে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা বন্ধুসভার যুগ্ন সাধারণ সম্পাদক মোকাররাম বিল্লাহ ইমন, দপ্তর সম্পাদক নাঈমুর রহমান নাঈম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহন রায়, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক নয়ন সানা, সদস্য হৃদিতা আজাদ নিধি, ইফতে জামিল, মোঃ সিফাত হোসেন ইমতে জামিল প্র‍মুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!