বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চু রি, প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লু ট বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি সাতক্ষীরায় হ য় রা নি থেকে র ক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কালিগঞ্জের ফিড্ ব্যবসায়ী জাহাঙ্গীর কবির দেবহাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে আঞ্চলিক অ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত

শ্যামনগরে ফেনসিডিল, গাঁজা, ইয়াবা ও মদসহ ক্রেতা বিক্রেতা গ্রেপ্তার

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাদঘাটায় শুক্রবার (১৭ জানুয়ারি ‘২৫) রাতে পৃথক অভিযানে একজন মাদক ব্যবসায়ি ও একজন মাদক ক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন শ্যামনগর পৌরসভার বাদঘাটা গ্রামের মৃত জাহের আলীর ছেলে আরিফুজ্জামান আইলু (৩৬) ও কালিগঞ্জ উপজেলার রহিমপুর গ্রামের মৃত শেখ সাহাবুদ্দীনের ছেলে মিজানুর রহমান (৩৬)

শুক্রবার রাতে পৌরসভার বাদঘাটা গ্রামে আইলুর বাড়িতে অভিযান চালিয়ে বাড়ি তল্লাশি করে ১০০ গ্রাম গাঁজা, ৪ বোতল ফেনসিডিল ও ১৮পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এবং এক বোতল ভারতীয় মদ কিনে আনার সময় শ্যামনগর উপজেলার পরানপুর থেকে মদসহ মিজানুর রহমানকে উপ-পরিদর্শক সজীব আহমেদ গ্রেপ্তার করে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোঃ হুমায়ুন কবীর মোল্লা জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাতে দুই অভিযানে একজন মাদক ব্যবসায়ী ও একজন মাদক ক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক আইনের দু’টি মামলায় গ্রেপ্তারকৃতদের আদালতের ম্যাধমে কারাগারে শনিবার (১৮ জানুয়ারি ‘২৫) বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!