বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল দেবহাটায় এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের অসহায়দের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ সাতক্ষীরা সদরে ৫ হাজার ৭শ পরিবারের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করেছেন এমপি আব্দুল খালেক তালায় নি হ ত বিপ্লব কবিরের পরিবারে তারেক রহমানের ঈদ অনুদান গোপালগঞ্জে দুদকের মামলায় বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার  শ্যামনগরে এতিম ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণে ওয়ার্ড যুব ফোরাম শান্তি সংঘ একাডেমির  সাতক্ষীরায় ঘরে মিলল চিকিৎসক ও নৈশপ্রহরীর ঝু ল ন্ত ম র দে হ উপজেলা নির্বাচনে সাতক্ষীরায় জামায়াতের প্রার্থীদের নাম ঘোষণা ডাঃ জাহিদ আলম অর্থোডনটিক্স স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল 

১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকায় আহ্ছানিয়া মিশনের সেমিনার, দিনব্যাপী বইমেলা ও চিকিৎসা ক্যাম্প

✍️এস এম শহিদুল ইসলাম📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

বিশিষ্ট শিক্ষাবিদ ও সুফি সাধক খানবাহাদুর আহছানউল্লার (র.) এর ১৫১তম জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার (২১ডিসেম্বর’২৪) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর উত্তরায় নলতা শরীফ কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন প্রাঙ্গণে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাক্যাম্পের পাশাপশি বইমেলা ও সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক অধ্যাপক ড. তসিকুল ইসলাম রাজা। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, একদিকে একজন আধ্যাত্মিক মহাপুরুষ হিসেবে খানবাহাদুর আহ্ছানউল্লা যেমন সর্বজনবিদিত অন্যদিকে ব্রিটিশভারতের অবিভক্ত বাংলায় মুছলিম রেনেসাঁয় তাঁর ভূমিকা অবিসংবাদিত। বিশেষ করে ভারতবর্ষের শিক্ষাপদ্ধতি ও শিক্ষাব্যবস্থায় তাঁর অভিনব দর্শন ছিল।

বর্তমান শিক্ষাসংস্কারে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লার শিক্ষাচিন্তা ও কর্মের প্রায়োগিক বাস্তবতা নিয়ে তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, আহছানউল্লার জন্ম বঙ্গীয় মুছলমানের ইতিহাসে একটি অবিস্মরণীয় ঘটনা।

ঊনবিংশ ও বিংশ শতাব্দীতে তাঁর জীবন ও কর্ম বিস্তৃত হলেও একবিংশ শতাব্দিতে তাঁর জীবনাদর্শ আরো প্রবলভাবে প্রবাহিত।

নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সহ-সম্পাদক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টাইমস্ ইউনিভার্সিটি বাংলাদেশের সাবেক উপাচার্য অধ্যাপক ড. জাহানারা বেগম, ঢাকা টিচারস্ ট্রেনিং কলেজের অধ্যাপক ড.শেখ শাহবাজ রিয়াদ, খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের মহাপরিচালক এএফএম এনামুল হক, এটিএন বাংলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব সফিকুল ইসলাম, ঢাকা মহানগর শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ প্রমূখ। আলোচনায় বক্তাগণ আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা খানবাহাদুর আহ্ছানউল্লার জীবন, কর্ম, দর্শন ও অবদানের নানা প্রসঙ্গ উপস্থাপন করে তঁার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদনকরেন।

সেমিনারের পাশাপাশি এতিমখানা প্রাঙ্গনে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা শিবির অনুষ্টিত হয়। হার্ট, মেডিসিন, গাইনী, অর্থোপেডিকসহ বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকগণ চিকিৎসা সেবা প্রদান করেন। সেবা গ্রহণকারীদের আহ্ছানিয়া মিশনের পক্ষ থেকে বিনামূল্যে ঔষধ সরবারহ করে।এছাড়া একই দিনে উত্তরায় দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বয়সী বইপ্রেমির আগমনে বইমেলা প্রাণোচ্ছ্বল হয়ে ওঠে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!