বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল দেবহাটায় এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের অসহায়দের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ সাতক্ষীরা সদরে ৫ হাজার ৭শ পরিবারের মাঝে নগদ অর্থ ও শাড়ি বিতরণ করেছেন এমপি আব্দুল খালেক তালায় নি হ ত বিপ্লব কবিরের পরিবারে তারেক রহমানের ঈদ অনুদান গোপালগঞ্জে দুদকের মামলায় বন ও পরিবেশ অধিদপ্তরের নমুনা সংগ্রহকারী দিদারুল গ্রেপ্তার  শ্যামনগরে এতিম ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণে ওয়ার্ড যুব ফোরাম শান্তি সংঘ একাডেমির  সাতক্ষীরায় ঘরে মিলল চিকিৎসক ও নৈশপ্রহরীর ঝু ল ন্ত ম র দে হ উপজেলা নির্বাচনে সাতক্ষীরায় জামায়াতের প্রার্থীদের নাম ঘোষণা ডাঃ জাহিদ আলম অর্থোডনটিক্স স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল 

শহীদ বুদ্ধিজীবী স্মরণে কাশবন সাহিত্য পত্রিকার সৃজন উৎসব

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

শহীদ বুদ্ধিজীবী স্মরণে কাশবন সাহিত্য পত্রিকার সৃজন উৎসব অনুষ্ঠিত হয়েছে।

গোপালগঞ্জ কাশবন সাহিত্য সংসদের আয়োজনে শনিবার (১৪ ডিসেম্বর’২৪) দিনব্যাপী এ উৎসব পালন করা হয়।

কাশবন সাহিত্য পত্রিকার সম্পাদক কবি মিন্টু হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কবি নজরুল ইনস্টিটিউট এর সাবেক নির্বাহী পরিচালক, কবি মানিক মোঃ রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পেট্রো বাংলার সাবেক ঊর্ধ্বতনা মহাব্যবস্থাপক কবি, ফরিদুজ্জামান, সাবেক সিভিল সার্জন, কবি, ডাঃ সিদ্ধেশ্বর মজুমদার, সিনিয়র শিক্ষক কবি, আব্দুর রশিদ প্রমুখ।

এ সময়ে গোপালগঞ্জের পাঁচ উপজেলার প্রায় শতাধিক ব্যক্তি উক্ত উৎসবে উপস্থিত ছিলেন।

উক্ত উৎসব অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সরকারি নজরুল কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা।

বক্তারা বলেন, আজকের দিনটি আমাদের জন্য এক গভীর শোকের দিন। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে আমরা আমাদের হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা নিবেদন করি। তাঁদের আত্মত্যাগ আমাদের মনে চিরকাল স্থায়ী হয়ে থাকবে, আর তাঁদের স্মৃতি আমাদের শেকড়কে মজবুত করে তোলে। কিন্তু এই শোকের দিনে আমরা যে সৃজন উৎসবের আয়োজন করেছি, তার পেছনে এক বিশেষ উদ্দেশ্য ও প্রয়োজনীয়তা রয়েছে।

শোকের মধ্যদিয়েও আমরা জীবন, সংস্কৃতি এবং চিন্তা ধারার প্রতি আমাদের দায়বদ্ধতা অনুভব করি, তা অনস্বীকার্য। শহীদ বুদ্ধিজীবীরা যে ভাবনা ও সংগ্রামের লক্ষ্যে নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন, তা আমাদের প্রতিনিয়ত আলোচনার প্রয়োজন। এই শোকের দিনে তাদের চেতনায় জীবন যাত্রাকে নবাচার করার, নতুন উদ্যোগ নেওয়ার শক্তি আমাদের মধ্যে সঞ্চারিত হয়।

আমরা যদি শুধু শোক করি এবং কোনো কার্যক্রম না করি, তবে তাঁদের আত্মত্যাগের প্রকৃত মূল্যায়ন হবে না। সৃজনশীলতার মাধ্যমে আমরা তাঁদের স্বপ্নের চেতনা পুনরুজ্জীবিত করতে পারি। কাশবন সাহিত্য পত্রিকার এই সৃজন উৎসব আমাদের এই শোককে শক্তিতে পরিণত করার একটি উপায়, যা আমাদের সাহিত্য, সংস্কৃতি, চিন্তা ও সমাজকে এগিয়ে নিয়ে যাবে।

তাই, আজকের শোকের দিনে এই উৎসব হয়ে উঠুক আমাদের প্রতিজ্ঞার পরিচায়ক, যেখানে আমরা শোককে শক্তিতে পরিণত করে এক অনন্য প্রত্যয়ের দিশা খুঁজে পাই । সর্বোপরি সত্য ও সুন্দরের পথে আমাদের কাশবন পরিবার ও তার সাহিত্য ও সৃজনশীলতা আমাদেরকে সাহস ও শক্তি যোগায়, যাতে আমরা শহীদ বুদ্ধিজীবীদের চেতনা ধারণ করে সামনে এগিয়ে যেতে পারি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!