
সবখানে আজ বিজয় মিছিল
আজকে বিজয় দিবস
লাল সবুজের ওই পতাকায়
ছড়ায় ফুলের সুভাস।দলে দলে দলবেঁধে সুর
বাতাস- মুক্ত গান,
নয় মাসের ও-যুদ্ধ শেষে
করছি খুশি পান।রক্ত সাগর সাঁতরিয়ে যে
জীবন রেখে বাজি
মুক্ত করলো এদেশ যাঁরা
স্মরণ করি আজি।এ ধারাটা বদলাতে হবে
বছরের ‘এক’ দিন,
ফুল সাজিয়ে মোমবাতিতে
শোধ হবেনা ঋণ।তাঁদের আত্মার মাগফিরাতে
দোয়া দরুদ পাঠ
এই ধারাটাও হোকনা চালু
নয়’তো মরুর মাঠ।