সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তালা ইউনিয়ন অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় পুকুরে ডুবে শিশুর মৃ ত্যু তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা অনুষ্ঠিত কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত  কালিগঞ্জে তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জ রি মা না ও তেল জ ব্দ কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা দেবহাটার সখিপুরে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় ক্রয়কৃত ব্যবসা প্রতিষ্ঠানে ভাং চু র ও লু ট পা ট: থানায় অ ভি যো গ সাতক্ষীরায় ৭৫ বছরে বৃদ্ধ নিখোঁজ!

এক পক্ষের অনুভূতি- কবি তানভীর আহমেদ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক✅
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪৩ বার পড়া হয়েছে

এক পক্ষের অনুভূতি
তানভীর আহমেদ

শুভাকাঙ্ক্ষী কিংবা বন্ধু হতে নয়,
তোমার শেষ প্রেমিক হতে চেয়েছি।
মনের বিনিময়ে মনই কেনাবেচা যায়,
পার্থিব কিছুতে কেও স্থায়ী আটকায়?

এই নিন্মবিত্ত প্রেমিকের উচ্চবিত্ত প্রেম,
পশুত্ব যা আছে তাও করেছি বিলুপ্ত!
জোর খাটিয়ে প্রেমিক হওয়া অসম্ভব,
ভালোবাসার সুবাস সদা বিশুদ্ধ গুপ্ত!

তোমার ওই চোখের মায়ায় বাঁধা পড়ে,
নিজেকে হারিয়ে ফেলতে চেয়েছি।
চোখ তুলে নেওয়ার অভিলাষ নেই,
বরং তাতে হারানোর স্বপ্ন দেখেছি।

গোলাপের পাপড়ি নয় চেয়েছি সুবাস,
পাপড়ি তো দখল করা যায় শক্তিতে।
শুধু প্রেম দিয়ে প্রেম চেয়ে বুঝেছি আজ,
এ প্রেম পবিত্র হবে তোমা হতে মুক্তিতে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!