বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি সাতক্ষীরায় হ য় রা নি থেকে র ক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কালিগঞ্জের ফিড্ ব্যবসায়ী জাহাঙ্গীর কবির দেবহাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে আঞ্চলিক অ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত গ্যারেজে ছিল চারটি বাইক, চো র নিয়ে গেল কেবল একটি! তালার প্রশাসনে নতুন মুখ: বিদায় তারেক হাসান, আসছেন হোসনেয়ারা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় ভূমিকম্প, অগ্নি বিষয়ক মহড়া

অজ্ঞাত অপেক্ষা- কবি তানভীর আহমেদ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

অজ্ঞাত অপেক্ষা
কবি তানভীর আহমেদ

কারো তো মন দেবার কথা ছিল না,
তবু কেন মনে জমে রঙিন স্বপ্ন?
কেউ তো শাড়ি পড়ে আসবে না কুঞ্জে,
তবু কেন পথ চেয়ে দাঁড়িয়ে থাকি আপনমনে?

বাতাসে ভেসে আসে চেনা গন্ধ,
যা কোনোদিন ছিল না আমার।
চাঁদের আলোয় মলিন ছায়া দেখি,
যা আসলে ছুঁতে চায় না আমার দ্বার।

কারো চোখে ছিল না কোনো আহ্বান,
কারো ঠোঁটে ছিল না মৃদু ডাক।
তবু কেন হৃদয়ের গহনে বাজে,
অচেনা সুরের একান্ত ঝংকার।

অপেক্ষা হয়ত এক নিঃসঙ্গ খেলা,
যেখানে আমি নিজেই প্রতিদ্বন্দ্বী।
তবু, এই শূন্যতার গভীরে খুঁজে পাই,
একটা আশা, এক নিঃশব্দ বন্ধু।

কারো তো আসার কথা ছিল না,
তবু আমি দাঁড়িয়ে থাকি।
হয়ত হৃদয়ের অলীক স্বপ্নই,
আমার অপেক্ষার একমাত্র সাথী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!