সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
তালা ইউনিয়ন অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় পুকুরে ডুবে শিশুর মৃ ত্যু তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা অনুষ্ঠিত কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত  কালিগঞ্জে তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জ রি মা না ও তেল জ ব্দ কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা দেবহাটার সখিপুরে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় ক্রয়কৃত ব্যবসা প্রতিষ্ঠানে ভাং চু র ও লু ট পা ট: থানায় অ ভি যো গ সাতক্ষীরায় ৭৫ বছরে বৃদ্ধ নিখোঁজ!

যে জীবন কুয়াশার- কবি তানভীর আহমেদ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ২৫৩ বার পড়া হয়েছে

যে জীবন কুয়াশার
কবি তানভীর আহমেদ

কুয়াশা ভেদ করে দূরে যাচ্ছি,
না মরছি, না বাঁচছি!
সাদা ধোঁয়ায় মিশে যাচ্ছে সময়,
আলো নেই, আঁধারও নয়!
কুয়াশার বুকের গভীরতায়,
স্বপ্নেরা হারায়, বাস্তবতাও ঝাপসা হয়!
জীবন যেন এক নিরব যাত্রা—
না থামছে, না ছুটছে!
তবু আমি হাঁটছি,
তোমার ছায়া খুঁজে ফিরছি!!

কুয়াশার ধোঁয়াশায় পথ হারাই,
দিগন্তের রেখা ঝাপসা—
জীবনের মানে কোথায়?
শীতল বাতাসে ভেসে আসে
হতাশার নীরব সুর,
মনে হয় যেন সব শেষ,
সব কিছুই মিথ্যে, ছল!

তবু এই কুয়াশার বুকে,
অনন্ত অন্ধকারে,
আমি খুঁজি—
একটি নতুন ভোরের আলো।
হয়তো, আবার বাঁচার স্বাদ পাব,
এই ধোঁয়াশা পেরিয়ে একদিন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!