সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তালা ইউনিয়ন অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় পুকুরে ডুবে শিশুর মৃ ত্যু তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা অনুষ্ঠিত কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত  কালিগঞ্জে তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জ রি মা না ও তেল জ ব্দ কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা দেবহাটার সখিপুরে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় ক্রয়কৃত ব্যবসা প্রতিষ্ঠানে ভাং চু র ও লু ট পা ট: থানায় অ ভি যো গ সাতক্ষীরায় ৭৫ বছরে বৃদ্ধ নিখোঁজ!

এতো মানুষ তবুও মানুষহীন! কবি- তানভীর আহমেদ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৮১ বার পড়া হয়েছে

এতো মানুষ তবুও মানুষহীন!
কবি- তানভীর আহমেদ

এতো মানুষ দেখি, তবু তোমাকে দেখিনা,
মনে হয়, মানুষই আর চিনিনা।
চলছে সবাই, মুখে মুখোশ বাঁধা,
কথায় ব্যস্ত, তবু হৃদয় শূন্য সাধা।

তোমার চেহারায় ছিল আলোর ছোঁয়া,
যা ভাঙত অন্ধকারের বাঁধা দেয়াল।
তোমার শব্দে ছিল স্পর্শের ব্যঞ্জনা,
যা ছুঁত মনের গভীর সুরের কণ্ঠস্বর।

আজ মানুষ দেখি, তবু খুঁজে পাইনা প্রাণ,
চোখের ভেতর জমে শুধু শূন্যতার ধ্যান।
তোমাকে ছাড়া পৃথিবী এক মরুভূমি,
যেখানে কেবল ওড়ে নীরবতার ধূমি।

তুমি কি আছো, কোথাও দূর আকাশে?
নাকি হারিয়ে গেছো কালের প্রাচীরে?
তবু তোমার আশায় চেয়ে থাকি পথ,
মনে হয়, তুমি এলে ফুটবে জীবনের অর্থ।

এতো মানুষ দেখি, তবু মন যেন ঘুমায়,
তোমার অভাবে জীবন থেমে শূন্যতায়।
তোমার স্পর্শে যদি মেলে আলো,
তবেই বুঝি মানুষে মানুষ খুঁজে পাবো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!