শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
শ্বশুর বাড়ি যাওয়া হলনা যুবক ফরহাদের! সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিতে শিবিরের আহবান নলতা আর.বি নার্সিং কেয়ার ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ভাতার টাকা আত্মসাতে বদহজম! সাতক্ষীরাসহ খুলনা বিভাগের ২৫ টি সিট হাইজ্যাক করা হয়েছে- সাবেক এমপি হাবিব দেবহাটায় আনসার ভিডিপি ব্লাড ব্যাংকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হরিজন জনগোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নে সভা অনুষ্ঠিত মন্দিরে চুরির ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরা সাংবাদিক কল‍্যাণ সংস্থা’র আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত  ফলাফল প্রকাশের আগেই ‘পাস’, জাল সনদে শিক্ষকতার অভিযোগ কালিগঞ্জ মৌতলা বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেবহাটায় মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেফতারকৃত ডাকাতের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

গত ২৭ জুন দিবাগত রাতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামের মুক্তিযোদ্ধা কমাণ্ডার ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ ঘোষের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার দেখানো আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রেজাউল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার (১১ ডিসেম্বর ‘২৪)সাতক্ষীরার আমলী আদালত-৭ এর বিচারক তনিমা মণ্ডল শুনানী শেষে এ রিমাণ্ড মঞ্জুর করেন।

রিমাণ্ড মঞ্জুর হওয়া রেজাউল ইসলাম (৪৫) কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের বরকত গাজীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ২৭ জুন দিবাগদ রাত দুটোর দিকে দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামের মুক্তিযোদ্ধা কমাণ্ডার সুভাষ ঘোষের বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে দুর্ঘর্ষ ডাকাতি সংগঠিত হয়। ডাকাত দলের সদস্যরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ২৭ ভরি সোনার গহনা, নগদ দেড় লক্ষাধিক টাকা, একটি মটর সাইকেল, চারটি মোবাইল ও একটি লাইসেন্সকৃত বন্দুক নিয়ে চলে যায়। ২৯ জুন সকালে বাড়ির প্রাচীরের মধ্যে ধানের গোলার পাশ থেকে লুট হওয়া বন্দুকটি পাওয়া যায়। ডাকাতির ঘটনায় সুভাষ ঘোষ বাদি হয়ে কারো নাম উল্লেখ না করে ২৮ জুন দেবহাটা থানায় ৯ নং, জিআর-৫৯/২৪ নং মামলা দায়ের করেন। কয়েকদিন পর সাতক্ষীরা সদরের যোগরাজপুর গ্রামের একটি পাটখেত থেকে লুট হওয়া মটর সাইকেলটি উদ্ধার করা হয়। এ মামলায় ধোপাডাঙা গ্রামের মিজানুর রহমান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ১৬৪ ধারার জবানবন্দি অনুযায়ি পুলিশ কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের আব্দুর জব্বার তরফদারের ছেলে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ইয়ার আলী তার ভাই বাহার আলী, একই এলাকার জিয়া, রহমান ওরফে সাইফুল ও আলমগীরকে গ্রেপ্তার করে। সাতক্ষীরা সদরের যোগরাজপুর গ্রামের অবসরপ্রাপ্ত পশুসম্পদ কর্মকর্তা আবুল কালাম মোস্তফার বাড়িতে গত ৯ মে দিবাগত রাত দুটোর দিকে ডাকাতির ঘটনায় পরদিন দায়েরকৃত জিআর-২৩০/২৪ নং মামলায় কারাগারে থাকা কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের আন্তঃজেলা ডাকাত দলের সদস্য রেজাউল ইসলামকে সুভাষ ঘোষের বাড়িতে ডাকাতির মামলায় গত মঙ্গলবার গ্রেপ্তার দেখিয়ে আদালতে পঁাচ দিনের রিমাণ্ড অবেদন জানানো হয়। রেজাউল ইসলামের বিরুদ্ধে, কালিগঞ্জ, শ্যামনগর, সাতক্ষীরা সদর, ডুমুরিয়াসহ বিভিন্ন থানায় ডাকাতি, হত্যা, ছিনতাই ও হত্যার চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে ২৩টি মামলা রয়েছে।

রিমাণ্ড শুনানীতে আসামীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. তপন কুমার মজুমদার।

রাষ্ট্রপক্ষে রিমাণ্ড শুনানীতে অংশ নেন আদালতের উপপরিদর্শক মনিরুজ্জামান।

উপপরিদর্শক মনিরুজ্জামান আসামী রেজাউল ইসলামের তিন দিনের রিমাণ্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার তদন্তকারি কর্মকর্তা দেবহাটা থানায় উপপরিদর্শক তাজুল ইসলাম এ প্রতিবেদককে জানান, রিমাণ্ড মঞ্জুর হওয়ার পরপরই জিজ্ঞাসাবাদের জন্য তিনি আসামী রেজাউল ইসলামকে আদালত থেকে থানা হেফাজতে নিয়ে এসেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!