
আত্মার আত্মহত্যা
কবি তানভীর আহমেদএকদিন আত্মা ক্লান্ত হলো,
নিঃশব্দে সে নিজেকে ত্যাগ করল।
মনের আলো নিভে গেল ধীরে,
তবু শরীর রয়ে গেল জীবনের ভীরে।শ্বাস চলে, রক্তের স্রোত বয়,
তবু হৃদয়ের ভেতর এক শূন্য ক্ষয়।
চেতনার দরজা বন্ধ আজ,
মনে কোনো স্বপ্ন নেই, নেই কোনো সাজ।ভিতরে জমে থাকা বেদনার স্তুপ,
আত্মা হারালো সব অর্থের রূপ।
অবচেতনে বয়ে চলে সময়ের স্রোত,
তবু নেই জীবনের, নেই কোনো হ্রদ।আকাশে সূর্য ওঠে, তাপ ছড়ায়,
শরীর জাগে, তবু মনের আর নেই প্রত্যায়।
অন্তর্দাহে পোড়া এক নীরব প্রদীপ,
নিজেকে নিঃশেষে করে ফেলেছে হীন।তুমি কোথায়, হে জীবনের গান?
তোমার ছোঁয়া কি ফিরিয়ে আনবে প্রাণ?
তবু জানি আত্মার আত্মহত্যা চিরকাল নয়,
একদিন জেগে উঠবে আবার অমৃতের জয়।এ শূন্যতা হয়তো পাবে নতুন নাম,
মৃত মনের মধ্যেও ফুটবে নবীন ধাম।
আজ আমি বয়ে চলি এই নীরবতা,
আত্মার মুক্তির পথই আত্মহত্যা।