সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তালা ইউনিয়ন অন্ত্যজ পরিষদের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত তালায় পুকুরে ডুবে শিশুর মৃ ত্যু তালায় উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতি সভা অনুষ্ঠিত কালিগঞ্জে সাংবাদিক সমিতি আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠিত  কালিগঞ্জে তেল মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে জ রি মা না ও তেল জ ব্দ কালিগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরা লাইফ সেফ ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা দেবহাটার সখিপুরে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় ক্রয়কৃত ব্যবসা প্রতিষ্ঠানে ভাং চু র ও লু ট পা ট: থানায় অ ভি যো গ সাতক্ষীরায় ৭৫ বছরে বৃদ্ধ নিখোঁজ!

শীতের সকাল – কবি তানভীর আহমেদ

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক✅
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৬ বার পড়া হয়েছে

শীতের সকাল
কবি তানভীর আহমেদ

শীতের সকালে নেমে আসে কুয়াশার চাদর,
নিস্তব্ধ প্রকৃতি বাতাসে স্নিগ্ধতার আস্তর!
মাটির বুকে জমে থাকে শিশিরের কণা,
শীতের সকালে অলসতা গায়ে বোনা!

খেজুর গাছে বাঁধা থাকে মাটির কলস,
নতুন সকালে জেগে উঠি কাটিয়ে অলস!
খেজুরের রসে মিশে শীতের মধুর গান,
তোমার ঠোঁটের হাসি যেন প্রভাতের ধ্যান!

সূর্য উঠে ধীরে, মেঘের ফাঁকে উঁকি,
তবু যেন থমকে যায় সময়ের ফাঁকি!
তাপ ছড়ায় সুর্য নরম আলোর মায়া,
শীতল হাওয়ায় কাঁপে প্রকৃতির ছায়া!

প্রকৃতি ঘুমিয়ে যখন অলস সকাল জাগে,
কাজে চিন্তাই সবকিছুই দেরি দেরি লাগে!
মাটির কোল থেকে ধোঁয়া ওঠে ধীরে ধীরে,
গ্রামের টং ঘরে গরম চায়ের নেশা ঘিরে!

কুয়াশায় গলে যায় জমে থাকা সময়,
সূর্যের তাপে উধাও অন্তরের যত ভয়!
খেজুরের রস, কুয়াশা আর ভোরের আলো,
শীতের সকালে দুর হউক যত মন্দ কালো!

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!