শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় গরীব ও দু:স্থ জনসাধারণের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতারণ তালায় ‘আলোকিত যুব সংঘের’ উদ্যোগে ঈদ উপহার বিতরণ কালিগঞ্জে দুঃস্থদের ঈদ উপহার বিতরণ হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মোটরসাইকেলের তেল সংকট, কেমন যাবে বাইকারদের ঈদ আজ কবি সিকান্দার আবু জাফর–এর ১০৭তম জন্মদিন গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা: মাধ্যমে বিভিন্ন অপরাধে জ রি মা না আ দা য় ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল দেবহাটায় এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের অসহায়দের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

সাতক্ষীরায় বেগম রোকেয়া দিবসে ১০ জয়িতাকে সম্মাননা প্রদান

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

বেগম রোকেয়া দিবস ২০২৪ উপলক্ষে সাতক্ষীরায় জয়িতা সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর’২৪) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে এ দিবস উদযাপিত হয়।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডাঃ আবুল কালাম বাবলা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহিলা অধিদপ্তর সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রনয় বিশ্বাস, নারী নেত্রী খুরশিদ জাহান শিলা, জোস্না দত্ত, লিলি খাতুন, সদর হাসপাতালের ওসিসি প্রোগ্রাম অফিসার আব্দুল হাই সিদ্দিকী, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল বিশ্বাস, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যাপক মোজাম্মেল হোসেন, শাকিবুর রহমান বাবলা, ফারহা দিবা খান সাথী প্রমুখ।

সম্মাননা অনুষ্ঠানে জেলা পর্যায়ে ৫ জন ও উপজেলা পর্যায়ে ৫ জন জয়িতাকে সম্মাননা ক্রেস্ট ও উপহার দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

জেলা ও উপজেলা পর্যায়ে ১০ জন জয়িতারা হলেন, আফরোজা খাতুন, নাহিদাল আরজিন, মমতাজ খাতুন, জুলেখা খাতুন, প্রিয়াঙ্কা বিশ্বাস, নুরুন্নাহার, স্বর্ণলতা পাল।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!