বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে গোপালগঞ্জে দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত সাতক্ষীরা প্রেসক্লাবে জমি বি রো ধ নিয়ে সাংবাদিক সম্মেলন, বি চা র দাবি সাতক্ষীরায় হ য় রা নি থেকে র ক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন কালিগঞ্জের ফিড্ ব্যবসায়ী জাহাঙ্গীর কবির দেবহাটায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুক্তি ফাউন্ডেশনের আয়োজনে আঞ্চলিক অ্যাডভোকেসি সেমিনার অনুষ্ঠিত গ্যারেজে ছিল চারটি বাইক, চো র নিয়ে গেল কেবল একটি! তালার প্রশাসনে নতুন মুখ: বিদায় তারেক হাসান, আসছেন হোসনেয়ারা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় ভূমিকম্প, অগ্নি বিষয়ক মহড়া

কালিগঞ্জ থেকে জব্দকৃত গম আবারো আম্পানে ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের নির্দেশ আদালতের

আসাদুজ্জামান, বিশেষ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৩৮৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় পুলিশের অভিযানে জব্দকৃত ৬৫৫ বস্তা গম আবারো ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ৪ টি ইউনিয়নে বিতরণের নির্দেশ দিয়েছে সাতক্ষীরার সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক শেখ মফিজুর রহমান। রবিবার ভার্চুয়াল শুনানী শেষে সোমবার দুপুরে এ আদেশ দেন বিচারক।

এর আগে এ মামলার পিপি (দুদক) মোস্তফা আসাদুজ্জামান দিলু জব্দকৃত আলামত পচনশীল হওয়ায় এর মধ্যে থেকে ৫ কেজি নমুনা স্বরুপ রেখে বাকী সব আলমত বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহনে আদালতের কাছে আবেদন করেন। আদালত শুনানি শেষে উক্ত আদেশ প্রদান করেন।

মামলার নথি ও পিপির আবেদন পর্যালোচনা শেষে আদলতের বিচারক জানতে পারেন যে, গত ২৫ জুন ২০২০ তারিখে সাতক্ষীরার কালিগঞ্জ থেকে ডিবিপুলিশের এস.আই হুসাইন মোস্তফা আলম ৬৫৫ বস্তা গম (৩৯ হাজার৩০০ কেজি) জব্দ তালিকা মূলে জব্দ করেন। পরবরর্তীতে কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেন । যার নং-নং ১৬৪৫, তাং- ২৬/৬/২০২০। একইসাথে ফঃকাঃ বিধি ৫৪ ধারা মোতাবেক আসামী শহীদুল ইসলাম, আব্দুল গণি, লিয়াকত সরদার ও আবু খালেক ঘোরামিকে গ্রেফতার করে আদালতে হাজির করেন এবং দুর্নীতি দমন কশিমন গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে প্যানেল কোডের ৪০৯/৪২০/৪৬৮/৪৭১/৪৭৭/(ক)/১০৯ তৎসহ ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা মোতাবেক গত ২৭/৬/২০২০ তারিখে মামলা দায়ের করেন। এ মামলায় দুদক পিপি গত ২৯/৬/২০২০ তারিখে আসামীদের অত্র মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করিলে গত ৩০/০৬/২০২০ তারিখে ভার্চুয়াল শুনানী অন্তে তা মঞ্জুর করা হয় এবং আসামীদের মামলায় গ্রেফতার দেখাইয়া হাজতী পরোনায়া ইস্যু করা হয়।

আলামত যেহেতু পচনশীল দ্রব্য সেহেতু তা নষ্ট না করিয়া জনকল্যানে ব্যবহার করা সমীচিন বলে আবেদনে উল্লেখ করা হয়। বিচারক নথি পর্যালোচনা শেষে সম্প্রতি সুপার সাইক্লোন আম্পানে ক্ষতিগ্রস্ত হওয়ায় জব্দকৃত আলামতের ৫ কেজি নমুনা স্বরুপ রেখে বাকী গুলো সব আম্পানে ক্ষতিগ্রস্ত দূর্গত এলাকা শ্যামনগর উপজেলার কাশিমাড়ী, কালিগঞ্জের কৃষ্ণনগর, আশাশুনি সদর ও আনুলিয়া ইউনিয়নের মানুষের মাঝে বন্টেনের লক্ষ্যে জেলা পুলিশকে দায়িত্ব দেন। সাতক্ষীরা জেলা পুলিশ বর্ণিত ৪ টি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত জনগনের মাঝে বন্টন শেষে আদালতকে একটি বন্টন প্রতিবেদন দাখিল করার জন্যও ওই আদেশে বলা হয়েছে। একই সাথে আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ সুপার সাতক্ষীরা, দূর্নীতি দমন কমিশন সম্মন্বিত জেলা কার্যালয়, খুলনা ও বিজ্ঞপিপি দুদক বরাবরে প্রেরন করার জন্য বলা হয়। উক্ত ভার্চুয়াল শুনানিতে এ সময় অংশ নেন দুদকর পিপি এড. মোস্তফা আসাদুজ্জামান দিলু ও জেল সুপার।

উল্লেখ্য: এর আগেও গত ২৮ মে ২০২০ তারিখ ৮১৭ বস্তা জব্দকৃত গম আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকায় বিতরণের নির্দেশ দেন সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা জেলা পুলিশ সুষ্ঠভাবে ওই গম ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের মধ্যে বিতরণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!