রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সাংবাদিক নেটওয়ার্কের ইফতার পার্টি অনুষ্ঠিত  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরায় ভ্যান চালকের হয়রানিমূলক মামলায় রেহাই পেতে সংবাদ সম্মেলন  দেবহাটায় ডেঙ্গ প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরায় ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা অভিযান

তালায় প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণ মামলা, আত্ম‌গোপ‌নে থাকা অপহরণকারী আটক

✍️রঘুনাথ খাঁ📝 জ্যেষ্ঠ প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

আর্থিক লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে অপহরণের নাটক সাজানো হয়। ‌দেওয়া হয় অপহরণ মামলা। এ ঘটনার ১ বছর ৭ মাস পরে অপহরণের না‌মে আত্ম‌গোপ‌নে থাকা যুবক তানভীর ইসলামকে (২৪) আটক ক‌রে‌ছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর’২৪) রাজধানীর আশুলিয়া থানার ঠাকুরপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক তানভীর ইসলাম সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকা‌টি গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

সাতক্ষীরায় কর্মরত পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার নূর ইসলাম জানান, ইসলামকা‌টির শহিদুল ইসলাম এবং রবিউল ইসলামের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রবিউল ইসলামকে ফাঁসানোর উদ্দেশ্যে শহিদুল তার ছেলে তানভীরকে আত্মগোপনে পাঠিয়ে অপহরণের নাটক সাজান। পরে তিনি নিজ ছে‌লের বয়স কম দে‌খি‌য়ে ২০২৩ সা‌লের ২৬ এ‌প্রিল সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে রবিউল ইসলামসহ চারজনকে আসামি করে একটি অপহরণ মামলা (নং-৩৬৩/২০২৩) দায়ের করেন।

আদালতের নির্দেশে পিবিআই মামলা‌টির তদন্ত শুরু ক‌রে। দীর্ঘ অনুসন্ধানের পর ৫ ডি‌সেম্বর পিবিআইয়ের পুলিশ পরিদর্শক আসাদুজ্জামানের নেতৃত্বে এক‌টি টিম অভিযান চালিয়ে তানভীরকে আটক ক‌রে।

অতিরিক্ত পুলিশ সুপার নূর ইসলাম জানান, মামলায় তানভীরের বয়স ১৭ বছর দেখানো হলেও প্রকৃতপক্ষে তার বয়স ২৪ বছর।

আটক তানভীরকে শুক্রবার (০৬ ডিসেম্বর ‘২৪) সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!