বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাঃ জাহিদ আলম অর্থোপেডিক্সে স্নাতকোত্তর ডিগ্রি এমএস অর্জনে অভিনন্দন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের  কুলিয়ায় মুহাদ্দিস আব্দুল খালেক’র গণসংবর্ধনা ও ইফতার মাহফিল  সাতক্ষীরায় মোবাইলে মায়ের সাথে কথা বলায় গৃহবধূকে পি টি য়ে হ ত্যা, হ ত্যা কা রি দে র গ্রে প্তা রে র দাবিতে এলাবাসীর মানববন্ধন তালায় গৃহবধূর কারিনার ঝু ল ন্ত ম র দে হ উ দ্ধা র, মৃ ত্যু কে ঘিরে রহস্য! দুর্যোগ মোকাবিলায় গাছপালা ও বনভূমি বাড়াতে উপকুলীয় এলাকায় সামাজিক সংস্থা ফ্রেন্ডশিপের বিশেষ উদ্যোগ ম্যানগ্রোভ নার্সারী ভাঙা সড়কে ম্লান হতে বসেছে সাতক্ষীরার ৩ উপজেলার ঈদ আনন্দ সাংবাদিক এবিএম মোস্তাফিজুর রহমানের খালার মৃত্যুতে প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন ৩ শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক বিতরণ করলো আমরা বন্ধু তালায় ছাত্রশিবিরের অর্থ সহ পবিত্র কুরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় পূর্ব শ ত্রু তা র জেরে যুবককে পি টি য়ে জ খ ম

অবশেষে কালিগঞ্জ টু ঝাঁপালী সড়কের ভেঙ্গেপড়া কালভার্টটি সংস্কার

হাফিজুর রহমান শিমুল, কালিগঞ্জ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৪৮০ বার পড়া হয়েছে

অবশেষে সাতক্ষীরার কালিগঞ্জ টু ঝাঁপালী সড়কের ভেঙ্গেপড়া কালভার্টটি সংস্কারের উদ্যোগ নিলেন সাবেক চেয়ারম্যান মাসুদুর রহমান সাগর।

সোমবার বিকালে তিনি স্বপ্রণেদীত হয়ে হাজার হাজার যাত্রী সাধরণের ভোগান্তি লাঘবে নিজ খরচে পাইপ বসিয়ে সর্ব সাধরনের চলাচলের উপযোগী করে দিলেন। কয়েক মাস যাবৎ উপজেলার মধ্যে অতি জনগুরুত্বপূর্ণ এ সড়কের হোগলা মোড় সংলগ্নের কালভার্টটি ভেঙ্গে যায়। দিনেরপর দিন কালভার্টটি ভাঙতে ভাঙতে সকল যানবাহন চলাচলে বিঘ্ন ঘটলেও সংস্কারে কেউ এগিয়ে না এলেও বিষ্ণুপুর ইউপির সাবেক জনপ্রিয় চেয়ারম্যান মাসুদুর রহমান সাগর স্থানীয়দের সাথে নিয়ে পাইপ বসানোর মহৎ কাজটি সম্পন্ন করে জনকল্যাণে দৃষ্টান্ত স্থাপন করলেন।

এই সড়কটি দিয়ে তিন উপজেলার মানুষ চলাচল করে থাকেন। কাশিমাড়ি, প্রতাপনগর, পাখিমারা, পদ্মপুকুর, আনুলিয়া, শ্রীউলা, দঃ শ্রীপুর ও চাম্পাফুলের একাংশ, কৃষ্ণনগর, বিষ্ণুপুর এলাকার জনসাধারণ চলাচল করে থাকেন। বেশ কিছুদিন যাবৎ অনেক কষ্টের মধ্যদিয়ে যাতায়াত করলেও সোমবার বিকাল থেকে জনমনে স্বস্তি ফিরে এসেছে। যাত্রী সাধারন চলাচল করছে নির্বিঘ্নে।

উল্লেখ্য যে, চেয়ারম্যান মাসুদুর রহমান সাগর উপজেলার ২ নং বিষ্ণুপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান। তিনি প্রয়াত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাকির আহম্মদের ভাইপো, প্রয়াত সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আশরাফ উদ্দীনের পুত্র ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমানের ছোট ভাই।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!