মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে রাতের আঁধারে অ গ্নি সং যোগ: অল্পের জন্য রক্ষা পেল একটি পরিবার শ্যামনগর-এ ‘জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন’ শীর্ষক সংবাদ সম্মেলন তালার উপজেলার নগরঘাটা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দূ র্বৃ ত্ত দে র আ গু ন, রাতেই ঘটনাস্থলে পুলিশ দেবহাটার সখিপুরে জলবদ্ধতা সমস্যা পরিদর্শনে ইউএনও সাংবাদিক সামিউল মনিরের উপর দূ র্বৃ ত্ত দে র হা ম লা সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নি ন্দা ও প্র তি বা দ তালায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জ রি মা না শিক্ষা প্রতিষ্ঠানে ৯০ কোটি টা কা আ ত্ম সা ৎ: কা ঠ গ ড়া য় সাতক্ষীরার ২৫ প্রতিষ্ঠান সাতক্ষীরা কারাগারে হা জ তী র মৃ ত্যু নব নির্বাচিত এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের ইমামতিতে জানাজা সম্পন্ন কালিগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে নেতা-কর্মীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল 

গোপালগঞ্জে ৬ দফা দাবিতে মাদ্রাসার শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ১২৩২ বার পড়া হয়েছে

ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার প্রায় ২ হাজার শিক্ষক বিগত ৬ মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেননা। করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন বেতন বন্ধ থাকায় শিক্ষকরা তাদের পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন এবং মানবেতর জীবন-যাপন করছেন।

এরই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় সোমবার দুপুরে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকেরা।

তাদের ৬ দফা দাবির মধ্যে রয়েছেঃ
* দ্রুত প্রকল্পটি পাস করে আসন্ন কোরবানি ঈদের আগেই শিক্ষকদের বকেয়া বেতন-ভাতা প্রদান করা।* প্রকল্পের অনুমোদনের সময় শিক্ষকদের স্থায়ী জনবল হিসেবে উল্লেখ করে স্কুল ভিত্তিক বেতন ভাতা প্রদান করা।

* প্রাইমারি স্কুলের নেয় দারুল আরকাম শিক্ষকদেরকে পিটিআই ট্রেনিং এর ব্যবস্থা করা।

* দ্রুত পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নিয়োগ প্রদান করা।

* প্রাইমারি স্কুলের নাচ দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা ভবন নির্মাণে বরাদ্দ প্রদান করা।

* প্রাইমারি স্কুলের ন্যায় পর্যায়ক্রমে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসাকে রাজস্ব খাতভূক্ত করার নির্দেশনা প্রদান করা।

এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে এ মানববন্ধনে বক্তব্য রাখেন দারুল আরকাম এবতেদায়ী মাদ্রাসার গোপালগঞ্জ শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন, সদস্য মাঈনুল ইসলাম প্রমুখ।

পরে তারা প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি গোপালগঞ্জ জেলা প্রশাসকের নিকট প্রদান করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!