রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সাংবাদিক নেটওয়ার্কের ইফতার পার্টি অনুষ্ঠিত  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরায় ভ্যান চালকের হয়রানিমূলক মামলায় রেহাই পেতে সংবাদ সম্মেলন  দেবহাটায় ডেঙ্গ প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরায় ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা অভিযান

দেবহাটায় বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ে চুরি

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়ে ইউনিয়নের বহেরা এ.টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস থেকে একটি ল্যাপটপ চুরি হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর’২৪) ভোর রাতে এই চুরির ঘটনাটি ঘটেছে। এ ব্যাপারে এলাকাবাসী জানান, পূর্বের তুলনায় পুলিশি তৎপরতা ঘাটতি থাকার কারণে এলাকার বখাটে যুবকদের মাদকাসক্ত দৌরাত্ম্য বেড়ে গেছে, তাছাড়া উক্ত স্কুলের সামনে রাস্তা থাকায় বহিরাগত বখাটেদের আনাগোনা বেড়ে যাওয়ার কারণেও এধরনের চুরি সংঘটিত হচ্ছে বলেও এলাকাবাসী জানিয়েছে।

স্কুলের নৈশ্য প্রহরী আব্দুর রশীদ মোল্ল্যা জানান, শেষ রাতে নামাজ পড়ার জন্য আমি মসজিদে যাই। সেই সুযোগে ওৎপেতে থাকা চোরেরা প্রাচীর টপকিয়া অফিসের তালা ভেঙে চুরি করে নিয়ে গেছে বলে দাবি তার। স্কুলের প্রধান শিক্ষক আলিমুর রহমান জানান, আমার অফিস কক্ষের তালা ভেঙে একটি ল্যাপটপ চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে স্কুল কমিটির সভাপতি দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অবগত করেছি।

এ ব্যাপারে স্কুল কমিটির সভাপতি দেবহাটা উপজেলার ইউএনও আসাদুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, স্কুল কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে। আমি পরামর্শ দিয়েছি এবং বলেছি কোথায় কি ঘটেছে আপনারা বসে সমাধান করেন। জিনিসটি সরকারি সম্পদ যত দ্রুত সম্ভব উদ্ধার করার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসি।

এদিকে জানা গেছে, ওই নৈশ্য প্রহরী রাতের বেলা বিদ্যালয়ে থাকেন না। এমনকি দায়িত্ব থাকার ব্যক্তি মাসের পর মাস বাড়িতে ঘুমিয়ে বেতন তোলেন বলেও অভিযোগ রয়েছে। নাইটগার্ড থেকেও চুরির বিষয়ে স্থানীয়দের মাঝে প্রশ্নের সৃষ্টি করেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!