রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সাংবাদিক নেটওয়ার্কের ইফতার পার্টি অনুষ্ঠিত  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পুলিশের ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত কালিগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত দেবহাটায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতক্ষীরায় ভ্যান চালকের হয়রানিমূলক মামলায় রেহাই পেতে সংবাদ সম্মেলন  দেবহাটায় ডেঙ্গ প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান সাতক্ষীরায় ‘মা’ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে সেমাই চিনি বিতরণ বেতনা ও মরিচ্চাপ নদী রক্ষায় টিআরএম বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের পরিচ্ছন্নতা অভিযান

চেতনা নাশক স্প্রে করে কালিগঞ্জে দু’র্ধর্ষ চু’রি, নগদ টাকা, স্বর্ণালংকার সহ স’র্বস্ব লু’ট

✍️আক্তারুল ইসলাম📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১১৭ বার পড়া হয়েছে

চেতনা নাশক স্প্রে ছিটিয়ে সেলিনা বেগম নামে এক দুবাই প্রবাসী সহ বাড়ির সদস্যদের অজ্ঞান করে একটি দুর্ধর্ষ চোর চক্রের সদস্যরা নগদ ৫০ হাজার টাকা ১১ ভরি স্বর্ণ সহ বহু মূল্যবান জিনিস লুট করে নিয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে শনিবার (২৩ নভেম্বর’২৪) গভীর রাতে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কলিযোগা গ্রামে দুবাই প্রবাসী সেলিনা বেগমের বাড়িতে।

প্রতিদিনের ন্যায় সকালে ঘুম থেকে না ওঠায় চাচি সাহিদা বেগম দরজা খোলা দেখে ভিতরে যেয়ে ঘর এলোমেলো অচেতন অবস্থায় দু’জনকে পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা দু’জনকে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে ।বর্তমান কলিযোগা গ্রামের মৃত নুরুল ইসলাম সরদারের স্ত্রী সেলিনা বেগম (৪৫) এবং একই গ্রামের ফরিদ আহমেদের কন্যা রুবিনা বেগম (১৫) কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে অচেতন অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

ঘটনার খবর পেয়ে শনিবার (২৩ নভেম্বর ‘২৪) বেলা ১১ টার সময় কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, এখনো পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

প্রবাসীর পুত্র নাঈম হোসেন সাংবাদিকদের জানান, সে সহ তার ভাই বাংলাদেশ রেলওয়েতে চাকরি করে ছুটিতে বাড়িতে এসে সে শ্বশুর বাড়িতে বেড়াতে যায় গতকাল সকালে ফোনে খবর পেয়ে বাড়িতে এসে দেখে তার মা এবং প্রতিবেশী রুবিনা কালীগঞ্জ হাসপাতালে ভর্তি আছে।

তিনি আরো জানান, শুক্রবারের রাতের কোন এক সময় চোর চক্রের সদস্যরা প্রথমে পাইপের সাহায্যে দ্বিতীয় তলায় উঠে সিঁড়ির ঘর দিয়ে নিচে প্রবেশ করে স্প্রে ছিটিয়ে সবাইকে অজ্ঞান করে নগদ, ৫০ হাজার টাকা ৩ জোড়া হাতের রুলি ৪ টি চেন ৪ জোড়া কানের দুল, ৮ টি আংটি সহ ১১ ভরি স্বর্ণ এবং মূল্যবান কাপড়-চোপড় নিয়ে গেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!