শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় গরীব ও দু:স্থ জনসাধারণের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতারণ তালায় ‘আলোকিত যুব সংঘের’ উদ্যোগে ঈদ উপহার বিতরণ কালিগঞ্জে দুঃস্থদের ঈদ উপহার বিতরণ হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মোটরসাইকেলের তেল সংকট, কেমন যাবে বাইকারদের ঈদ আজ কবি সিকান্দার আবু জাফর–এর ১০৭তম জন্মদিন গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা: মাধ্যমে বিভিন্ন অপরাধে জ রি মা না আ দা য় ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল দেবহাটায় এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের অসহায়দের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক এফ এম মাহাবুব সুলতান

✍️কে এম সাইফুর রহমান📝গোপালগঞ্জ জেলা প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

বিশ্ব কন্যা শিশু দিবস – ২০২৪ উদযাপন উপলক্ষে এশিয়া স্বপ্নপুরী ফাউন্ডেশন এবং সার্ক কালচারাল কাউন্সিল এর উদ্যোগ গোপালগঞ্জে মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য কোটালীপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এফ এম মাহাবুব সুলতানকে নেলসন ম্যান্ডেলা পিস অ্যাওয়ার্ড -২০২৪ এ ভূষিত করা হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর’২৪) বিকাল ৪ টায় রাজধানীর শাহবাগ এলাকায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের “কবি সুফিয়া কামাল” মিলনায়তনে বিশ্ব কন্যা শিশু দিবস – ২০২৪ উদযাপন উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, সঙ্গীত পরিবেশন, কবিতা আবৃতি, নৃত্য পরিবেশন এবং গুণীজন সংবর্ধনা শেষে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. এম. এ. সাত্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, প্রধান আলোচক রেজাবুদৌলা চৌধুরী।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সার্ক কালচারাল কাউন্সিলের সাধারণ সম্পাদক আর কে রিপন।

সাংবাদিক মাহাবুব সুলতান গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার খ্যাতিমান ঠিকাদার প্রয়াত এফ এম সুলতানের ছেলে।

পুরস্কার পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে এফ এম মাহাবুব সুলতান বলেন, কাজের স্বীকৃতি পেলে ভালো লাগে। কাজে উৎসাহ বাড়ে। আমি পুরস্কার পাওয়ার জন্য কাজ করি না সাংবাদিকতা করি মানুষের অধিকার আদায়ের জন্য। সাংবাদিকতা শুধু একটা পেশা নয় এটা দেশ ও জাতির পক্ষে একটা দায়িত্ব মনে করি। এ পেশার মাধ্যমে সমাজ সংস্কার ও দেশের বৃহত্তর স্বার্থে কাজ করা যায়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!