শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম :
তালায় গরীব ও দু:স্থ জনসাধারণের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতারণ তালায় ‘আলোকিত যুব সংঘের’ উদ্যোগে ঈদ উপহার বিতরণ কালিগঞ্জে দুঃস্থদের ঈদ উপহার বিতরণ হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মোটরসাইকেলের তেল সংকট, কেমন যাবে বাইকারদের ঈদ আজ কবি সিকান্দার আবু জাফর–এর ১০৭তম জন্মদিন গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা: মাধ্যমে বিভিন্ন অপরাধে জ রি মা না আ দা য় ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল দেবহাটায় এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের অসহায়দের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের ড্রেনসহ  সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের মুনজিতপুর শাপলা আবাসিক এলাকায় ড্রেণসহ সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার  (৫ সেপ্টেম্বর’২৪) সকালে অতিথি হিসেবে ড্রেণসহ সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম নুরী।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, উপ-সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, তুষার রায় চৌধুরী, কামরুজ্জামান শিমুল, পৌরসভার কার্যসহকারী আব্দুল মোতালেব, মেসাস শেফা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ঠিকাদার আব্দুর রউফ বাবু, সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার মো. হাসানুজ্জামান, জেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার, সমবায় কর্মকর্তা মুর্শিদ হোসেন, কলেজ শিক্ষক আব্দুল মান্নান, মো. আব্দুল কাদেরসহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের মুনজিতপুরস্থ শাপলা আবাসিক এলাকায় ৭০৮ ফুট ড্রেণসহ সিসি ঢালাই রাস্তাটি ১৬লক্ষ ৫৬ হাজার টাকা ব্যয়ে পৌরসভার নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হচ্ছে। দীর্ঘ দিনের প্রত্যাশিত ড্রেণসহ রাস্তাটির নির্মান কাজ শুরু হওয়ায় এলাকাবাসী পৌর কাউন্সিলর ও সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!