শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
তালায় গরীব ও দু:স্থ জনসাধারণের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতারণ তালায় ‘আলোকিত যুব সংঘের’ উদ্যোগে ঈদ উপহার বিতরণ কালিগঞ্জে দুঃস্থদের ঈদ উপহার বিতরণ হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মোটরসাইকেলের তেল সংকট, কেমন যাবে বাইকারদের ঈদ আজ কবি সিকান্দার আবু জাফর–এর ১০৭তম জন্মদিন গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা: মাধ্যমে বিভিন্ন অপরাধে জ রি মা না আ দা য় ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল দেবহাটায় এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের অসহায়দের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের রাজারবাগান উত্তর পাড়ায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের রাজারবাগান উত্তর পাড়ায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (২ সেপ্টেম্বর’২৪) সকালে অতিথি হিসেবে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ১,২ ও ৩নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর নুরজাহান বেগম নুরী।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, উপ-সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, তুষার রায় চৌধুরী, পৌরসভার কার্যসহকারী আব্দুল মোতালেব, নির্মাণ কাজের ঠিকাদার সাংবাদিক মো. আব্দুল আলিম, আলহাজ্ব এস.এম কামরুজ্জামান, সাবেক আনসার এ্যাডজুটেন্ট আলহাজ্ব মো. আব্দুস সামাদ, আলহাজ্ব রিয়াজুল ইসলাম, এস.এম মাহমুদুজ্জামান, সাইফুল ইসলাম ঝন্টু, মাসুদ করিম লাল্টুও কুদ্দুসসহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, সাতক্ষীরা পৌরসভার ২নং ওয়ার্ডের রাজারবাগান সবুজবাগ জামে মসজিদ সংলগ্ন কুদ্দুস এর মেসের পিছন হতে এস.এম কামরুজ্জামানের বাড়ি পর্যন্ত ১৮৫ মিটার সিসি ঢালাই রাস্তাটি ৭ লক্ষ ৬০ হাজার টাকা ব্যয়ে পৌরসভার অর্থায়নে নির্মাণ করা হচ্ছে। দীর্ঘ দিনের প্রত্যাশিত রাস্তাটির নির্মান কাজ শুরু হওয়ায় এলাকাবাসী পৌর কাউন্সিলর ও সাতক্ষীরা পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!