বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত পলিথিন প্লাস্টিক দূষণ প্রতিরোধে সুন্দরবন রক্ষায় দিনব্যাপী শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত মুকসুদপুরে মধুমতি কন্ঠ পরিবারের পক্ষ থেকে অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদসামগ্রী বিতরণ  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোটালীপাড়ায় দোয়া ও ইফতার মাহফিল খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সাতক্ষীরায় জাতীয়তাবাদী ব্যাংকার্স এসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল সাতক্ষীরার কেন্দ্রীয় মন্দিরে দুঃসাহসিক চু রি, প্রায় ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লু ট বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল পঁয়ত্রিশ বছরের ঐতিহ্য ধরে রেখেছেন নলতার দানবির আলহাজ্ব জাহিদুল হক কালিগঞ্জে উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যান সমিতির উদ্যোগে ইফতার মাহফিল  সাতক্ষীরার জামায়াত নেতা আল মুজাহীদের মৃত্যুতে সদর জামায়াতের শোক

জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে: এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ, নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৪৮৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক ২০১৯-২০২০ অর্থবছরের প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়েছে।

রবিবার বেলা ১১টায় সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,‘বাংলাদেশ আওয়ামীলীগ উন্নয়নমূখী ও জনবান্ধব সরকার। জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তিনি দেশের জনগণের কথা ভেবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠীকে সহায়তা দিয়ে যাচ্ছেন। আমি নিজে উদ্যোগ নিয়ে মন্ত্রণালয় থেকে নতুন আরো চার শত প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য শিক্ষা উপবৃত্তির ব্যবস্থা করেছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান প্রমুখ। এসময় সদর উপজেলা ও পৌর এলাকার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও উচ্চতর স্তরে ৩শ’৪৫ জন প্রতিবন্ধীর মাঝে ৩১ লক্ষ ৭৭ হাজার টাকার শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করা হয়।

এসময় সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!