শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তালায় গরীব ও দু:স্থ জনসাধারণের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতারণ তালায় ‘আলোকিত যুব সংঘের’ উদ্যোগে ঈদ উপহার বিতরণ কালিগঞ্জে দুঃস্থদের ঈদ উপহার বিতরণ হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মোটরসাইকেলের তেল সংকট, কেমন যাবে বাইকারদের ঈদ আজ কবি সিকান্দার আবু জাফর–এর ১০৭তম জন্মদিন গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা: মাধ্যমে বিভিন্ন অপরাধে জ রি মা না আ দা য় ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল দেবহাটায় এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের অসহায়দের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

কালিগঞ্জে শিক্ষাবান্ধব ডাঃ আমিরুল ইসলাম ৬ বার এসএমসি’র সভাপতি নির্বাচিত

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ২৩৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ১৬নং ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬ বার এসএমসি’র সভাপতি নির্বাচিত হন শিক্ষানুরাগী আলহাজ্ব ডাঃ শেখ আমিরুল ইসলাম। অত্র এলাকায় তার রয়েছে ব্যপক খ্যাতি ও সন্মান।

বিদ্যালয়ে জমিদান, ইটসোলিং রাস্তা নির্মান, অবকাঠামোগত উন্নয়নসহ সমাজ সেবক হিসাবেও রয়েছে তার নামযশ। অবহেলিত এ অঞ্চলের মানুষকে শিক্ষামূখী করতে উৎসাহ যুগিয়ে চলেছেন তিনি। অরাজনৈতি এ ব্যাক্তিটির কর্মদক্ষতা, সততা, নৈতিকতা ও সেবামূলক কার্যক্রমে প্রশংসা কুড়িয়েছেন সর্বমহলে। কমিটির সভাপতি হিসেবে তিনি বিদ্যালয়ের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইতিমধ্যে তিনি স্কুলে ১৫ শতক জমি, ২টি মুভিং সহ ১০ টি কাঠের হাতলওয়ালা চেয়ার, ১টি সোফা সেট, সিলিং ফ্যান ২৫টি দান করেন। এছাড়াও তিনি ১টি হারমোনিয়াম, ২টি অনার বোর্ড, হতদরিদ্র শিক্ষার্থীদের স্কুল ড্রেস, বই, খাতা, কলম প্রদান করে আসছেন। ঐ স্কুলের প্রধান শিক্ষক আমির খসরু বলেন ২০১৮ সাল হতে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আসছি। এরমধ্যে দেখেছি একজন এসএমসি’র সভাপতি প্রায় প্রতিদিন স্কুলে এসে শিক্ষক ও শিক্ষার্থীদের খোঁজ খবর নেন। কোন ছাত্র কিংবা ছাত্রী অনুপস্থিত থাকলে তার সার্বিক খবরাখবর নেন। তবে তাকে নিয়ে তার পরিবারেরই দুই একজন বিভিন্ন মহলে ঠুনকো অভিযোগ দায়ের করে বিভ্রান্ত সুস্টি করলেও মনোবল হারাননি তিনি। গত ১৮/০৩/২০২৪ তারিখে তিনি পুনঃ এসএমসি’র সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে নবউদ্যমে কমিটির সদস্য বৃন্দের নিয়ে কাজ করছেন। কালিগঞ্জ উপজেলার মধ্যে লেখাপড়া ও অবকাঠামোগত উন্নয়ের দিকদিয়ে ছনকা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় স্থানে আছে। নবগঠিত কমিটির অভিভাবক সদস্য শেখ শরিফুল ইসলাম, কানিজ ফাতিমাসহ অন্যান্যরা বলেন বিনা স্বার্থে প্রতিষ্ঠানের কমিটিতে আছি, শিক্ষা বান্ধব সভাপতির নেতৃত্বে উন্নয়ন মুলক কাজ করে যাবো।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!