শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
তালায় গরীব ও দু:স্থ জনসাধারণের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতারণ তালায় ‘আলোকিত যুব সংঘের’ উদ্যোগে ঈদ উপহার বিতরণ কালিগঞ্জে দুঃস্থদের ঈদ উপহার বিতরণ হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মোটরসাইকেলের তেল সংকট, কেমন যাবে বাইকারদের ঈদ আজ কবি সিকান্দার আবু জাফর–এর ১০৭তম জন্মদিন গোপালগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা: মাধ্যমে বিভিন্ন অপরাধে জ রি মা না আ দা য় ইউজিসির নবনিযুক্ত চেয়ারম্যানকে গোবিপ্রবি উপাচার্যের অভিনন্দন সাতক্ষীরায় নি র্যা তি ত মোটর শ্রমিক একতা ঐক্যের পরিচিতি সভা ও ইফতার মাহফিল দেবহাটায় এমপি মুহাদ্দিস আব্দুল খালেকের অসহায়দের মাঝে শাড়ি ও নগদ অর্থ বিতরণ

সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডে সিসি ঢালাই রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৭৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের ইটাগাছা এলাকায় সিসি ঢালাই নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জুলাই ‘২৪) সকাল ১০ টায় প্রধান অতিথি হিসেবে ঢালাই রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী ফিরোজ হাসান।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, পৌরসভার উপসহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল ,তুষার রায় চৌধুরী, কার্যসহকারী মো. আব্দুল মোত্তালেব, মেসার্স স্বপন ইন্টারন্যাশনাল এর স্বত্বাধিকারী স্বপন কুমার দে সহ এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ঠিকাদার শফিউর রহমান শফি, শেখ জামাল হোসেন বকুল, কাজী শফিউল্লাহ, জালাল সরদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে লিলিমা আক্তার লাভলীর বাড়ি পর্যন্ত ৪৭০ ফুট সিসি ঢালাই রাস্তা সাতক্ষীরা পৌরসভার নিজস্ব অর্থায়নে ৭ লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। নির্মাণ কাজ উদ্বোধনকালে সাতক্ষীরা পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!